
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এ বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বেশকিছু সংবাদমাধ্যম।
কর্মকর্তাদের মতে, ট্রাফিক পুলিশের হেল্পলাইনে পাঠানো ওই হুমকির মধ্যে একটি বোমা পরিকল্পনার দাবি করা হয়েছে, যাতে দুইজন কথিত আইএসআই এজেন্ট জড়িত। হুমকি বার্তা পাওয়ার পরে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
এদিকে যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি এসেছে, সেটি রাজস্থানের আজমির এলাকা বলে চিহ্নিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, হত্যার বার্তা পাঠানো ওই ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্যহীন অথবা অতিরিক্ত মদ্যপ অবস্থায় এ কাজ করেছেন।
মাত্র এক সপ্তাহ আগে এ ধরনের হুমকির ঘটনায় জড়িত থাকায় শীতল চাভান নামে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১৯ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে