
ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।
পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে একজন ভবন থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন। ওই ব্যক্তির নাম আনন্দ পাসোয়ান। আগুন থেকে বাঁচতে তিনি বহুতল ওই ভবনটি থেকে ঝাঁপ দেন, তবে ঠিক কততলা থেকে ঝাঁপ দিয়েছেন তা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী একটি সরু রাস্তায় আবাসিক হোটেলটির অবস্থান। হোটেলটির ৪৭টি কক্ষের সবকটিতেই মানুষ ছিল। আগুনের চেয়ে ধোঁয়াই পরিস্থিতি আরও জটিল করে তোলে। পুলিশের ভাষ্যমতে—হোটেলের প্রতিটি কক্ষ একেকটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল। যেকারণে ফায়ার সার্ভিসের কর্মীরাও ভেতরে ঢুকতে পারছিল না। পরে, জানালা ভেঙে মই দিয়ে অনেককে জীবিত উদ্ধার করা হয়। তাঁরাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়েছে।
আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি। কারণ জানতে এরই মধ্যে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার (নগরপাল) মনোজ বার্মা।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৩ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে