বিয়ে করে সংসার করতেন বড়জোর ১০ থেকে ১৫ দিন। তারপর সুযোগ বুঝে অর্থকড়ি নিয়ে সোজা উধাও হয়ে যেতেন তিনি। এরপর কিছুদিনের বিরতি। আবার অন্য পুরুষ, অন্য বিয়ে, নতুন সংসার। এভাবে গত চার বছরে আটজন স্বামীর ঘর করেছেন ভারতের এক নারী। প্রতারণার দায়ে স্থানীয় পুলিশের হাতে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন তিনি। এরপর শারীরিক পরীক্ষায় ধরা পড়েছে, ওই নারী এইডসে আক্রান্ত। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ওই নারী ঠিক কত দিন ধরে এইডসে আক্রান্ত তা নিশ্চিত নয়। এ কারণে পুলিশ ওই নারীর সাবেক স্বামীদের সঙ্গে যোগাযোগ করেছে। সুস্থতা নিশ্চিত করতে তাঁদেরও মেডিকেল পরীক্ষা করাতে বলা হয়েছে।
বিয়ের নামে এমন প্রতারণার ঘটনা অবশ্য ভারতে নতুন নয়। তবে প্রতারক কনের মাধ্যমে আর্থিক ক্ষতির পাশাপাশি প্রতারিতদের এইডসে আক্রান্ত হওয়ার আশঙ্কার খবর শোনা গেল এবারই প্রথম।
ভারতীয় পুলিশ জানিয়েছে, ওই নারীর বাড়ি পাঞ্জাবে। বয়স ৩০। তিনি দুই সন্তানের মা। চার বছর ধরে তিনি বিয়ে করে প্রতারণা করছেন। এ কাজে তার আরও তিন সহযোগী ছিলেন। পুলিশ তাদেরও গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন অভিযুক্তরা।
কীভাবে বিয়ের মাত্র ১৫ দিনের মধ্যে বেরিয়ে আসতেন তা পুলিশকে জানিয়েছেন ওই নারী। তিনি বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে যৌতুকের মামলার হুমকিতেই কাজ হয়ে যেতো। তবে তাতে সুবিধা না হলে শ্বশুরবাড়ির লোকদের অচেতন করে অর্থ-স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেতেন।
পুলিশ জানিয়েছে, চার বছর আগে ওই নারীর প্রথম স্বামী তাঁকে ছেড়ে চলে যান। এরপর থেকেই বিয়ে করে প্রতারণার ব্যবসা ফেঁদে বসেন তিনি।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে