বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। গত ২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ ৩৪ হাজার ২৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ।
রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৮৩ জনের, মারা গেছেন ২৮ জন। করোনা শনাক্তের হার ৭ দশমিক ৪১ শতাংশ। কেরালায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫০ হাজার ৮১২ জনের, মারা গেছেন আটজন। কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৩ হাজার ৩৩৭ জনের, মারা গেছেন ৭০ জন। মিজোরামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৪৩ জনের, মারা গেছেন চারজন। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৯৭১ জনের, মারা গেছেন ৬১ জন।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ১০ লাখ ৯২ হাজার ৪২২ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৯৪ হাজার ৯১ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩১ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে