বিয়ের মাস তিনেক পর চিড়িয়াখানায় ঘুরতে বেরিয়েছিলেন এক নবদম্পতি। সেখানে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ২৫ বছর বয়সী স্বামী। সেই স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে ২৪ ঘণ্টার মধ্যেই ৭ তলা ভবন থেকে লাফ দিয়ে মারা গেছেন স্ত্রীও। গতকাল সোমবার ভারতের রাজধানী দিল্লিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৩০ নভেম্বর তাঁদের বিয়ে হয় দিল্লির গাজিয়াবাদের অভিষেক আহলুওয়ালিয়া-অঞ্জলি দম্পতির। ভালোই চলছিল তাঁদের নতুন দাম্পত্য জীবন। সোমবার চিড়িয়াখানায় ঘুরতে বেরিয়েছিলেন তাঁরা। চিড়িয়াখানায় যাওয়ার পর অভিষেক হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন, পরে তাঁর স্ত্রী সহযোগিতার জন্য বন্ধুকে ফোন করেন। বন্ধু এবং এক ব্যক্তি এসে তাঁর স্বামীকে গুরু তেজ বাহাদুর হাসপাতালে নিয়ে যান।
পরবর্তীতে সেখান থেকে সাফদারজং হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পরই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে অভিষেকের মৃত্যু হয় বলে দাবি চিকিৎসকদের। পরে এদিন রাত নয়টার দিকে অভিষেকের মরদেহ বাড়িতে নেওয়া হয়।
অভিষেকের আত্মীয় ববিতা বলেন, মরদেহ বাড়িতে নিয়ে আসার পরই কান্নায় ভেঙে পড়েন অঞ্জলি। এরপরই হঠাৎ করে সে বেলকনির দিকে দৌড়ে যায়, সে লাফ দেবে বুঝতে পেরে আমিও তাঁকে থামাতে যাই। কিন্তু তার আগেই সে লাফিয়ে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আজ সকালে মারা যায়।
সঞ্জীব নামে আরেক আত্মীয় বলেন, ‘অভিষেককে প্রথমে চিড়িয়াখানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা অভিষেককে সফদরজংয়ে নিয়ে যেতে বলেছিল। আমিও সেখানে যাই ও ডাক্তারের সঙ্গে কথা বলি। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু বাঁচাতে পারেনি।’
এনডিটিভি আরও জানিয়েছে, ২৫ বছর-বয়সীর এই যুবকের মর্মান্তিক মৃত্যু আবারও তরুণ ও প্রাপ্তবয়স্কদের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার উদ্বেগ বাড়িয়েছে। গত কয়েক বছরে ভারতে গুজরাটি নৃত্যানুষ্ঠান গরবা থেকে শুরু করে বিয়ের শোভাযাত্রা ও ব্যায়ামাগারে তরুণদের হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে