
এক ভারতীয় নারীকে ধর্ষণের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তবে ঘটনার পেছনে যৌনকর্মীর সঙ্গে লেনদেন নিয়ে ঝগড়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। একটি হোটেলে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন জন সম্পর্কে ভাই। গতকাল বুধবার রাতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার এক নারী পার্ক স্ট্রিট থানায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ করেন। সে রাতেই পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন—রাসেল শেখ, মোহাম্মদ কাউসার চৌধুরী এবং মোহাম্মদ আব্দুল আলী মিজান। তাঁরা এক আত্মীয়ের চিকিৎসার জন্য এসেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কলকাতা পুলিশের সেন্ট্রাল এলাকার ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার রূপেশ কুমার জানিয়েছেন, হোটেলটির ম্যানেজারকেও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কলকাতার নিউ মার্কেটের ওই হোটেলটির সিসিটিভি ফুটেজ এবং গ্রেপ্তার তিন জনের হোটেলে জমা দেওয়া নথিপত্রও পরীক্ষা করছে পুলিশ। সেই নারীরও মেডিকেল টেস্ট করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ পুলিশ কর্মকর্তারা।
রূপেশ কুমার সাংবাদিকদের জানিয়েছেন, কলকাতা পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ধর্ষণের শিকার নারী একজন যৌনকর্মী। টাকা নিয়ে গোলমালের জেরেই তিনি থানায় অভিযোগ করেছেন। তবে ঘটনার সত্যতা যাই হোক না কেন, ভারতীয় নারীকে বাংলাদেশি নাগরিকেরা ধর্ষণ করেছে—এমন অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশের গোয়েন্দা শাখা এই ঘটনার জেরে যাতে খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে বলে জানা গেছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে