
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে চলমান মহা কুম্ভ মেলায় অংশ নিয়ে ‘সঙ্গম’ হিসেবে পরিচিত গঙ্গা-যমুনার সংযোগস্থলে ‘স্নান’ করেছেন। এই স্নানকে তিনি স্বর্গের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ হিসেবে আখ্যা দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বুধবার সকালে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতীর নদীর সংযোগস্থল সঙ্গমে ‘পবিত্র স্নান’ করেন। মোদির পরনে ছিল উজ্জ্বল গেরুয়া জ্যাকেট ও নীল ট্র্যাক প্যান্ট। হাতে ছিল ‘রুদ্রাক্ষ’ মালা। এ সময় মোদি মোদি নদীর পানিতে একাধিকবার সম্পূর্ণ শরীর ডুবিয়ে প্রার্থনা করেন।
এর আগে, মোদি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সঙ্গমে নৌকা ভ্রমণ করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, সঙ্গমের নিকটবর্তী তীরে হাজার হাজার মানুষের পরিপূর্ণ। তারা সবাই এসেছিলেন মোদিকে এক ঝলক দেখতে।
স্নানের ছবি শেয়ার করে মোদির অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে বলা হয়, ‘প্রয়াগরাজের মহা কুম্ভে উপস্থিত হতে পেরে আমি ধন্য। সঙ্গমে স্নান হলো স্বর্গীয় সংযোগের এক বিশেষ মুহূর্ত এবং এতে অংশগ্রহণকারী কোটি কোটি মানুষের মতো আমিও ভক্তির চেতনায় পরিপূর্ণ। মা গঙ্গা সবাইকে শান্তি, জ্ঞান, সুস্বাস্থ্য এবং সম্প্রীতি দান করুন।’
মহা কুম্ভে মোদির এই সফর এমন এক সময়ে হলো। যখন ভারতের জাতীয় রাজধানী দিল্লির গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদির বিজেপি ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের টানা তৃতীয়বার সরকার গঠনের প্রচেষ্টাকে প্রতিহত করতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কিছুটা হলেও কংগ্রেসের চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল হিসেবেও দেখা হচ্ছে এই বিষয়টিকে।
সঙ্গমে স্নানের আগে শেয়ার করা আরেকটি এক্স পোস্টে দিল্লির ভোটারদের তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানান মোদি। তিনি হিন্দিতে লেখেন, ‘আমি এখানকার ভোটারদের আহ্বান জানাই, তারা উৎসাহের সঙ্গে এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করুক এবং তাদের মূল্যবান ভোট প্রদান করুক।’

বিজেপি সরকারে দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে মহা কুম্ভে ‘পবিত্র স্নানে’ অংশ নিলেন মোদি। এর আগে, গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাঁর পরিবারও এখানে পূজা-অর্চনা করেন।
মোদির প্রয়াগরাজ সফল এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যার মাত্র সপ্তাহ কয়েক আগেই তিনি প্রয়াগরাজে সাড়ে ৫ হাজার কোটি রুপির ১৬৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। মহা কুম্ভ উপলক্ষে শহরের সড়ক, স্যানিটেশন, নিরাপত্তা এবং ডিজিটাল পরিষেবার জন্য বিপুল বিনিয়োগ করা হয়েছে।
এদিকে, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকও মহা কুম্ভ উপলক্ষে প্রয়াগরাজ সফর করেছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের সঙ্গে তিনি বিভিন্ন আধ্যাত্মিক কার্যক্রমে অংশ নেন। লেটে হনুমান মন্দির পরিদর্শন করেন এবং ডিজিটাল মহা কুম্ভ এক্সপেরিয়েন্স সেন্টার ঘুরে দেখেন।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ হিন্দু ভক্তের সমাবেশের পাশাপাশি এই বছরের কুম্ভ মেলায় একটি মর্মান্তিক পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে। এই পদদলনের ঘটনায় মাত্র দিন সাতেক আগে ৩০ জন নিহত হন।
নরেন্দ্র মোদির মহা কুম্ভ সফর একাধিক কারণে গুরুত্বপূর্ণ। এটি ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হলেও এর রাজনৈতিক তাৎপর্যও স্পষ্ট। দিল্লির বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মোদির মহা কুম্ভে ‘পবিত্র স্নানের’ বিষয়টি ভোটারদের আকৃষ্ট করার একটি কৌশল বলেই মনে করছেন বিশ্লেষকেরা। পাশাপাশি, সম্প্রতি প্রয়াগরাজে বড় ধরনের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং মহা কুম্ভের আয়োজনে বিপুল বিনিয়োগ সরকারের আগ্রহের দিকটিও তুলে ধরেছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৬ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে