ভারতের জাতীয় সংসদের অচলাবস্থা কাটাতে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি তুলল কংগ্রেস। এ দিন সকালে লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, নির্বিঘ্নে বাদল অধিবেশনের কাজ চালানোর জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সর্বদলীয় বৈঠক ডাকা উচিত।
কংগ্রেসের আরেক নেতা মণীষ তিওয়ারি জাতীয় সংসদের দুই কক্ষেই হট্টগোলের জন্য বিজেপিকেই দায়ী করেন। তাঁর মতে, কেন্দ্রীয় সরকারের একগুঁয়ে মনোভাবের জন্য বাদল অধিবেশন বিঘ্নিত হচ্ছে। তাঁর দাবি, কংগ্রেস চায় অধিবেশন সুষ্ঠুভাবে চলুক। সেই সঙ্গে তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আলোচনার দাবি তোলেন। কিন্তু বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, খবরের শিরোনাম হওয়ার জন্য সংসদকে অচল করে রেখেছে কংগ্রেস।
সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর মতে, সরকার সকল বিষয়ে আলোচনায় প্রস্তুত। কিন্তু বিরোধীরা হই হট্টগোল করে সংসদের মূল্যবান সময় নষ্ট করছেন।
উল্লেখ্য, গত সোমবার শুরু হয়েছে জাতীয় সংসদের অধিবেশন। কিন্তু প্রথম দিন থেকেই কংগ্রেসসহ বিরোধীদের হট্টগোলে দফায় দফায় মুলতবি হয় সভার কাজ।
এদিকে, বিজেপি মুখপাত্র প্রেম শুক্লা টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে কংগ্রেস নেতা জয়রাম রমেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জেপি নাড্ডাকে চিঠি লিখে এর জন্য ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তিনি। তাঁর মতে, ৭৫ বছরের বৃদ্ধা নারীর সম্পর্কে অশালীন মন্তব্য করে বিজেপি বুঝিয়ে দিয়েছে নারীদের প্রতি তাঁদের কোনো সম্মান নেই।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৫ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে