
যুক্তরাষ্ট্রে নিজের শিকারের বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি লেগে ২৩ বছর বয়সী ভারতীয় এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ১৩ নভেম্বর। ভারতীয় শিক্ষার্থী আরিয়ান রেড্ডি বন্ধুদের নিয়ে জর্জিয়ার আটলান্টায় নিজ বাড়িতে জন্মদিন উদ্যাপন করছিলেন।
উদ্যাপনের সময় রেড্ডি তাঁর নতুন শিকারের বন্দুকটি পরিষ্কার করার জন্য বের করেছিলেন। তবে দুর্ঘটনাবশত একটি গুলি বুকে লেগে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গুলি শব্দ শুনে রেড্ডির বন্ধুরা, যারা অন্য একটি ঘরে ছিল, ছুটে তাঁর ঘরে আসেন এবং তাঁকে রক্তে ভেজা অবস্থায় পান। বন্ধুরা দ্রুত কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রেড্ডি ছিলেন কানসাস স্টেট ইউনিভার্সিটি, আটলান্টার দ্বিতীয় বর্ষের মাস্টার অব সায়েন্সের ছাত্র। তিনি ভারতের তেলেঙ্গানা রাজ্যের ভুবনগিরি জেলার বাসিন্দা ছিলেন। তবে বর্তমানে তাঁর পরিবার উপ্পল জেলায় বসবাস করে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আরিয়ান রেড্ডির মরদেহ আজ শনিবার রাতে নিজ দেশে পাঠানো হবে।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে