ভারতের পশ্চিমবঙ্গে ফের জেএমবি জঙ্গি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে এক জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। গ্রেপ্তারের নাম আব্দুল মান্নান।
এনআইএ জানিয়েছে, গ্রেপ্তারের ধৃতের বাড়ি বাংলাদেশে। তার কাছ থেকে জাল ভোটার কার্ড এবং আধার কার্ডও উদ্ধার হয়েছে। বহুদিন ধরেই সে পালিয়ে ছিল। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলছেন না গোয়েন্দারা।
পশ্চিমবঙ্গে জেএমবি জঙ্গি গ্রেপ্তারের ঘটনা নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। এর আগে গত জুলাই মাসে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স হরিদেবপুর থেকে তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়। সেই তিনজনও বাংলাদেশি ছিলেন। পরে আরও একজন ধরা পড়ে কলকাতা পুলিশের জালে। জানা গেছে, হরিদেবপুর থেকে গ্রেপ্তারদের কাছ থেকে তথ্য নিয়েই আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে