ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামে ওই তিন ব্যক্তি নিহত হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
কাশ্মীর পুলিশ কর্তৃপক্ষ এই ঘটনাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা রুখতে একটি বড় সাফল্য বলে অভিহিত করেছে। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, যে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে একজন সবচেয়ে বেশি সময় ধরে পালিয়ে থাকা হিজবুল মুজাহিদীন গোষ্ঠীর সদস্য।
কাশ্মীর জোন পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার এক টুইটে জানিয়েছেন, মৌলভি আশরাফসহ (আশরাফ হিজবুল মুজাহিদীন—এইচএম এর সবচেয়ে পুরোনো সদস্যদের একজন) আরও দুইজন নিহত হয়েছে।’
কাশ্মীর পুলিশ আরও জানিয়েছে, পাহালগামের একটি জঙ্গলে ওই ব্যক্তিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তা ঘিরে ফেলে এবং-অনুসন্ধান অভিযান শুরু করে। পরে লুকিয়ে থাকারা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালানোর পর পুলিশ পাল্টা গুলি ছুড়লে ওই তিনজন নিহত হয়।
দক্ষিণ কাশ্মীরের একটি পর্যটন স্পট পাহালগাম হিন্দু ধর্মের অন্যতম তীর্থস্থান অমরনাথে যাত্রাপথের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। অমরনাথ যাত্রায় এটি বেস ক্যাম্প হিসেবেও কাজ করে থাকে। কোভিড-১৯ মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর আগামী ৩০ জুন থেকে শুরু হতে যাচ্ছে অমরনাথের তীর্থযাত্রা।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৩৪ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে