
পেহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলা নিয়ে রিপোর্টিংয়ের জন্য ভারতের সমালোচনার মুখে পড়েছে বিবিসি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবিসি ইন্ডিয়ার প্রধান জ্যাকি মার্টিনের কাছে তীব্র আপত্তি প্রকাশ করেছে।
পেহেলগামের বাইসরান ময়দানে সন্ত্রাসীরা পর্যটকদের ওপর গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করে। নিহতদের অধিকাংশই ছিলেন পর্যটক।
সরকারি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিবিসির প্রতিবেদনে হামলাকারী সন্ত্রাসীদের ‘মিলিট্যান্ট’ বা সশস্ত্র যোদ্ধা হিসেবে উল্লেখ করেছে। ভারত সরকার বিষয়টির প্রতিবাদ জানিয়ে বিবিসির কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবিসি ইন্ডিয়ার প্রধান জ্যাকি মার্টিনের কাছে গভীর অসন্তোষ জানায়। আরও জানায়, এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিসিটি ডিভিশন বিবিসির রিপোর্টিং পর্যবেক্ষণ করবে।
এর আগে ২০২৩ সালেও দিল্লি হাইকোর্ট বিবিসির বিরুদ্ধে একটি নোটিশ জারি করেছিল। গুজরাটভিত্তিক এক এনজিওর করা মামলায় সে সময় অভিযোগ করা হয়েছিল, বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিচারব্যবস্থাকে অপমান করেছে।
তথ্যচিত্রটি ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময়কার ঘটনাবলিকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল। এটি বিবিসির ওয়েবসাইট ও তাদের টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়। ভারত সরকার এটিকে ‘উদ্দেশ্যমূলক’ ও ‘ঔপনিবেশিক মানসিকতার’ প্রতিফলন বলে অভিহিত করে। পরে সরকার ইউটিউব ও টুইটারকে ওই তথ্যচিত্র এবং সংশ্লিষ্ট পোস্ট সরাতে নির্দেশ দেয়।
পরের বছর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট বিবিসির ওপর নিষেধাজ্ঞার দাবি জানানো একটি জনস্বার্থ মামলা খারিজ করে দেন। তবে সেবারই ভারতীয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা লেনদেন আইনের আওতায় তদন্ত শুরু করে।
এদিকে পেহেলগাম হামলার পর ভারতবিরোধী, সাম্প্রদায়িক উসকানিমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের অভিযোগে ভারত সরকার ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলও বন্ধ করে দিয়েছে। বন্ধ করা এসব চ্যানেলের মধ্যে রয়েছে ডন নিউজ, ইর্শাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বল নিউজ, রফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনীব ফারুক, শুনো নিউজ এবং রাজি নামা।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে