টমেটো বিক্রি করে রীতিমতো রেকর্ড তৈরি করেছেন ভারতের এক কৃষক। মাত্র ৪৫ দিনে ভারতীয় মুদ্রায় ৪ কোটি রুপিরও বেশি (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ২৬ লাখ টাকার সমান) আয় করেছেন স্রেফ টমেটো বিক্রি করে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতে সম্প্রতি টমেটোর বাজার বেশ চড়া। চড়া বললে ভুল হবে, টমেটোর দাম যেন আকাশ ছুঁয়েছে। আর ঠিক এই সুযোগটিই নিয়েছেন অন্ধ্রপ্রদেশের চিতোরের মুরালি নামে ৪৮ বছর বয়স্ক এক কৃষক।
মুরালি প্রথম দিকে কেবল তাঁর নিকটবর্তী বাজার মাদানাপাল্লেতেই টমেটো বিক্রি করেন। পরে ভালো দামের আশায় টমেটো নিয়ে যান প্রতিবেশী রাজ্য কর্ণাটকেও। আর ফলাফলও পেয়েছেন হাতেনাতে। টমেটো বিক্রি করে স্রেফ কোটিপতি বনে গেছেন মাত্র ৪৫ দিনে।
চলতি বছরের এপ্রিলের দিকে চিতোরের কারাকামান্ডালা জেলায় ২২ একর জমিতে টমেটোর আবাদ করেছিলেন। চারা গাছগুলো পরিণত হওয়ার পর থেকে বিগত ৪৫ দিনে তাঁরা ৪০ হাজার ক্রেট টমেটো বিক্রি করেছেন। যার বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ২৫ লাখ টাকার বেশি।
মুরালি জানান, টমেটো বিক্রির পর প্রাপ্ত অর্থ তাঁর জীবন অনেকটাই বদলে দিয়েছে। অতীতে চাষাবাদ করতে গিয়ে তিনি প্রায় দেড় কোটি টাকারও বেশি ঋণে পড়েছিলেন। কিন্তু এবারের টমেটো চাষ তাঁর সেই ঋণ পরিশোধে সহায়ক হয়েছে।
মুরালি বলেন, চলতি মৌসুমে ভালো ফলনের মূল কারণ ছিল বিদ্যুতের সরবরাহ। অন্যান্য বছরের তুলনায় এবার বিদ্যুৎ সরবরাহ ছিল অনেক বেশি। তাই সেচ দিতেও সুবিধা হয়েছে ফলে ফলনও হয়েছে অনেক বেশি। পাশাপাশি টমেটোর ভালো দাম থাকায় তাঁর ভাগ্য খুলে গেছে।
‘আমি কখনোই ভাবিনি যে টমেটো আমার জন্য এই বিশাল পরিমাণ আয়ের কারণ হয়ে দাঁড়াবে’—বলেন মুরালি। তিনি জানালেন, কৃষিকাজের সম্প্রসারণের তিনি অর্জিত কিছু অর্থ ব্যয় করবেন।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩৮ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে