ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার কমান্ডার বলে দাবি পুলিশের।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (১ নভেম্বর) দক্ষিণ কাশ্মীরের অবন্তিপোরা ও বিজবেহারা এলাকায় বন্দুকযুদ্ধে নিহতের ঘটনা ঘটে। পুলিশ বলছে, সন্ত্রাসীরা আত্মগোপনে আছে এমন খবরের ভিত্তিতে দুই এলাকাতেই অভিযান পরিচালনা করতে গেলে গুলি চালায় অস্ত্রধারীরা। পরে পাল্টা গুলিতে নিহত হন চারজন। এ সময় ঘটনাস্থল থেকে একটি একে-৭৪ রাইফেল, একটি একে-৫৬ রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়।
সন্ত্রাসীরা বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল বলে দাবি সেনাবাহিনী ও পুলিশের। কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক বিজয় কুমার জানান, নিহতদের মধ্যে লস্কর-ই-তৈয়্যবার কমান্ডার মুখতার ভাট রয়েছেন। বিদেশি সন্ত্রাসীদের সঙ্গে মিলে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে হামলার পরিকল্পনা করছিল মুখতার। মঙ্গলবারের এই অভিযানকে ‘বড় সাফল্য’ বলে অভিহিত করেন এই পুলিশ কর্মকর্তা।
এর আগে সোমবার উপত্যকার একটি সন্ত্রাসী চক্রান্ত ভেস্তে দেওয়ার দাবি করে পুলিশ। তাদের দাবি, পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে ড্রোনের মাধ্যমে উপত্যকায় অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করা হচ্ছিল। ইউরোপ থেকে একটি চক্র কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছিল বলেও জানায় কাশ্মীর পুলিশ। এরই মধ্যে চক্রের দুজন সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৬ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে