
দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সবার জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানসহ লোকসভা নির্বাচনের আগে ছয়টি প্রতিশ্রুতি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কারাগারে থাকা দিল্লির মুখ্যমন্ত্রীর পক্ষে তাঁর লেখা চিঠি পড়ে শোনান স্ত্রী সুনিতা কেজরিওয়াল। দিল্লির রামলীলা ময়দানে আজ রোববার আয়োজিত বিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়ার একটি বিশাল সমাবেশে প্রতিশ্রুতিগুলো বলা হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। ‘লোকতন্ত্র বাঁচাও’ বা ‘গণতন্ত্র বাঁচাও’ নামের এই সমাবেশে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং ফারুক আবদুল্লাহসহ অন্য বিরোধী নেতারা একত্রিত হয়েছেন। সমাবেশে কেজরিওয়ালের দেওয়া প্রধান ছয় নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে—
১. সারা দেশে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা।
২. দরিদ্রদের জন্য বিনা মূল্যে বিদ্যুৎ।
৩. প্রতিটি গ্রাম ও পাড়ায় মানসম্মত সরকারি বিদ্যালয় নির্মাণ।
৪. প্রতিটি গ্রাম ও পাড়ায়-মহল্লা ক্লিনিক স্থাপন।
৫. স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুসারে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং
৬. দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া।
অরবিন্দ কেজরিওয়ালের চিঠি পড়ে শোনান তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল। চিঠিতে লেখা ছিল—
‘আমার প্রিয় ভারতীয়রা, আপনারা সবাই দয়া করে আপনাদের এই ছেলের শুভেচ্ছা গ্রহণ করুন। আমি ভোট চাইছি না। আমি নির্বাচনে জয়ী হওয়ার জন্য কাউকে পরাজিত করার কথা বলছি না। আমি ভারতকে একটি নতুন ভারত করার কথা বলছি। আমাদের দেশের সব আছে। আমি এখন জেলে। এখানে আমি ভাবার অনেক সময় পাই। আমি ভারতমাতার কথা ভাবি। যখন মানুষ ভালো শিক্ষা পায় না, সঠিক চিকিৎসা পায় না, বিদ্যুৎ চলে যায়, রাস্তাঘাট ভেঙে যায়—তখন কষ্ট পায় ভারতমাতা।’
দিল্লির পূর্ববর্তী আবগারি নীতির সঙ্গে যুক্ত একটি মানি লন্ডারিং মামলায় এখন কারাবন্দী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশে তাঁর বার্তাই পৌঁছে দেন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল। তিনি ঘোষণা দেন, ‘ভারতমাতা বেদনায় কাতর, এই অত্যাচার চলবে না।’
সমাবেশে উপস্থিত বেশ কয়েকজন উল্লেখযোগ্য বিরোধী নেতাদের মধ্যে ছিলেন—এনসিপির শরদ পাওয়ার, শিবসেনার (ইউবিটি) প্রতিনিধিত্বকারী উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, সিপিআই (এম)-এর সীতারাম ইয়েচুরি, সিপিআইর ডি রাজা, পিডিপির মেহবুবা মুফতি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সরেন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৮ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে