ভুয়া ভারতীয় পাসপোর্ট নিয়ে আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত ও কেনিয়ার রাজধানী নাইরোবি ভ্রমণের পর মরিশাস যাওয়ার পথে বাংলাদেশি এক দম্পতিকে আটক করা হয়েছে। গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) নাইরোবি থেকে মরিশাসে যাওয়ার চেষ্টা করার সময় কেনিয়ার অভিবাসন কর্তৃপক্ষের হাতে ধরা পড়েন এ দম্পতি। আটকের পর তাঁদের ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, গত শনিবার সকালে অভিবাসন কর্মকর্তা শচীন কুমার সিংকে জানানো হয়, মোহাম্মদ শাহীন বসিরুল্লাহ (২৪) ও তাসনিম জুয়েল (৩০) নামের এক দম্পতিকে নাইরোবি থেকে মুম্বাইয়ে পাঠানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানান, পর্যাপ্ত অর্থের অভাবে তাঁদের ফেরত পাঠানো হয়েছে। হিন্দি ভাষা না জানায় তাঁদের সন্দেহ করা হয়। এরপরে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে দম্পতি স্বীকার করেন, মূলত তাঁরা বাংলাদেশের নাগরিক।
২০২৩ সালে এ দম্পতি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ভুয়া কাগজপত্র দিয়ে পাসপোর্ট তৈরির পর তাঁরা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা পান। ২০২৩ সালের ২১ ডিসেম্বর দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাঁরা আবুধাবির উদ্দেশে বেরিয়ে পড়েন।
ইউএইতে দুই মাস থাকার পর ও দম্পতি নাইরোবিতে চলে যান। গত শনিবার মরিশাসের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় বিমানবন্দরে তাঁদের কাগজপত্র যাচাই করা হয় এবং এরপর ভারতে পাঠিয়ে দেওয়া হয়।
মুম্বাইয়ের সাহার থানার জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শক ধনজয় সোনাওয়েন হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমরা এ দুজনকে গ্রেপ্তার করেছি। এখন আমরা তাঁদের সংযুক্ত আরব আমিরাত, নাইরোবি ও মরিশাস সফরের উদ্দেশ্য খুঁজে বের করছি।’
এই দম্পতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০,৪৬৫, ৪৬৮ এবং ৪৭১ ধারা এবং ১৯৪৬ সালের বিদেশি আইনের ধারায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২০ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে