ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার তরুণী চিকিৎসকের মরদেহ পুলিশ তাড়াহুড়া করে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ ছিল শুরু থেকেই। এবার নিহত চিকিৎসকের পরিবারও একই অভিযোগ করল কলকাতা পুলিশের বিরুদ্ধে।
রোববার ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কলকাতা পুলিশের বিরুদ্ধে নিহত চিকিৎসকের মরদেহ তাড়াহুড়া করে দাহ করার অভিযোগ করেছেন তাঁর বাবা। তিনি করেছেন, শ্মশানে আরও তিনটি মরদেহ ছিল। তারপরও তাঁর মেয়ের মৃতদেহটিই তাড়াহুড়া করে দাহ করা হয়েছে।
শুরুতে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলাটি কলকাতা পুলিশের কাছে থাকলেও বর্তমানে এটি নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। রাজ্যের মমতা সরকারের বিরোধীরা শুরু থেকেই দাবি করে আসছিল, তাড়াহুড়া করে মরদেহ দাহ করে প্রমাণ লোপাটের চেষ্টা করছে পুলিশ। দাহ করার আগে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় মর্গে পৌঁছে মরদেহটি শ্মশানে নিয়ে যেতে বাধা দেওয়ারও চেষ্টা করেছিলেন।
তবে এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কলকাতা পুলিশ জানিয়েছিল, চিকিৎসকের মরদেহ সৎকারে তাদের কোনো হাত ছিল না। যা করার মেয়েটির পরিবারই করেছে।
শেষ পর্যন্ত নিহত চিকিৎসকের বাবাও একটি সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের কাছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায়ও তিনি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন। চিকিৎসকের বাবা বলেন, ‘মুখ্যমন্ত্রী ন্যায়বিচার দেওয়ার কথা বলছেন। কিন্তু যে সব সাধারণ মানুষ ন্যায়বিচারের দাবি করছেন, তাঁদের তিনি জেলে ভরার চেষ্টা করছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সন্তুষ্ট নই। তাঁর দেওয়া কোনো ক্ষতিপূরণ নিতেও অস্বীকার করেছি।’
মেয়ের ধর্ষণ ও হত্যাকাণ্ডের গতি নিয়েও কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধেও তিনি অসন্তুষ্ট। মেয়ের পরিণতির জন্য পুরো সিস্টেমকেই তিনি দায়ী করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩০ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে