ভারতের উত্তরপ্রদেশে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন মহাকুম্ভ মেলা। আজ সোমবার থেকে শুরু হওয়া এই আয়োজনের প্রথম দিনে হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও ৪০ কোটিরও বেশি ভক্ত পবিত্র স্নান করেছেন।
পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই মেলায় বছরজুড়ে ৪৫ কোটিরও বেশি মানুষ যোগ দেবেন, যা ধর্মীয় ইতিহাসে এক বিশাল আয়োজন হিসেবে চিহ্নিত হবে।
মেলার আধ্যাত্মিক পরিবেশের মধ্যেই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একটি তাঁবুর ভেতরে এক সাধুর সাক্ষাৎকার নিচ্ছেন এক ইউটিউবার। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে বদলে যায়। ইউটিউবারের প্রশ্নে বিরক্ত হয়ে সাধু তাঁকে চিমটা দিয়ে আঘাত করেন এবং তাঁবু থেকে বের করে দেন।
ভিডিওতে সাধুকে বলতে শোনা যায়—‘তোমরা দেখেছ তো, ও কী ভুল কথা বলল?’
এই ঘটনাটি ‘জনতা দরবার’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়, যা এখন পর্যন্ত প্রায় ২ কোটি বার দেখা হয়েছে এবং হাজারো মন্তব্য জমা পড়েছে।
ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে মজার দৃষ্টিতে দেখেছেন, আবার কেউ ঘটনাটির নৈতিক দিক নিয়ে প্রশ্ন তুলেছেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটাই হয় যখন সাধুকে বাজে প্রশ্ন করে বিরক্ত করা হয়!’
আরেকজন লিখেছেন, ‘সবার নিজের জায়গার সম্মান করতে হবে। সবকিছু কনটেন্টে হতে পারে না!’
আরেকজন মজা করে বলেছেন, ‘সাধু ১, ইউটিউবার ০। তাৎক্ষণিক কর্মফল!’
কেউ আবার ইউটিউবারের সমালোচনা করে লিখেছেন, ‘ইউটিউবার একেবারে সীমা অতিক্রম করেছে। সবাই সবকিছু সহ্য করবে এমনটা আশা করা ঠিক নয়।’
অন্য একজনের মন্তব্য—‘হিংসাই কোনো সমাধান নয়। সাধুকেও আরও শান্তভাবে বিষয়টি সামলানো উচিত ছিল।’ এই ঘটনায় সেই ইউটিউবার হয়তো তাঁর প্রত্যাশার চেয়েও বেশি কনটেন্ট পেয়ে গেছেন বলেও মনে করেন কেউ কেউ।
অনেকে সাধুর পক্ষ নিয়ে বলেছেন, ‘এটা ক্লাউট চেজারদের জন্য একটা শিক্ষা হওয়া উচিত, শান্তিপূর্ণ পরিবেশে বিঘ্ন ঘটানোর আগে দু’বার ভাবা প্রয়োজন।’
ঘটনাটি যেমন হাস্যরস সৃষ্টি করেছে, তেমনি ইউটিউব কনটেন্ট নির্মাণের সীমা ও নৈতিকতা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। আধ্যাত্মিক স্থানে ব্যক্তিগত পরিসরের গুরুত্ব ও সম্মান বজায় রাখা যে জরুরি, সেটি এই ঘটনাটি আরও একবার সামনে নিয়ে এসেছে।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
১২ মিনিট আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩৩ মিনিট আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে