ভারতে জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের চূড়ান্ত ধাপে রয়েছে রাশিয়ার কোভিড ভ্যাকসিন স্পুটনিক ৫। চলতি এপ্রিল মাসের মধ্যেই সীমিত আকারে এদেশে ভ্যাকসিনটি পাওয়া যেতে পারে।
ওষুধ প্রস্তুতকারী সংস্থা ডক্টর রেড্ডি’স ল্যাবের মাধ্যমে এটি ভারতের বাজারে আসবে। অনুমোদন পেলে ভারতের পাঁচটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি বছরে ৮৫ কোটি ডোজ স্পুটনিক ৫ উৎপাদন করবে।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
এ নিয়ে আরডিআইএফ-এর নির্বাহী কর্মকর্তা কিরিল দিমিত্রিভ এনডিটিভিকে বলেন, আমরা বিশ্বাস করি, এপ্রিলের শেষনাগাদ ভ্যাকসিনের প্রথম ডোজ পাওয়া যাবে। মের শুরুতেও পাওয়া যেতে পারে। তবে মে মাসে ভারতে পাওয়া যাবে এটা নিশ্চিত।
কিরিল আরও বলেন, আপনারা জানেন যে ভারতে আমরা পাঁচটি বড় উৎপাদক পেয়েছি যারা এই ভ্যাকসিন প্রস্তুত করবে। তবে পুরোদস্তুর ভ্যাকসিন পাওয়ার জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে। আমাদের বিশ্বাস জুনের মধ্যে আমরা ভালো উৎপাদনে যেতে পারবো।
একটি বিবৃতিতে আরডিআইএফ-এর পক্ষ থেকে বলা হয়, ভারত সবচেয়ে জনবহুল দেশ, যেখানে রুশ ভ্যাকসিন অনুমোদন পেতে যাচ্ছে। এরই মধ্যে বিশ্বের ৬০টি দেশের ৩০০ কোটি মানুষের জন্য ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া হয়েছে। সে হিসাবে বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ ভ্যাকসিনটি পাবে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভ্যাকসিন প্রস্তুত করার জন্য ভারতের পাঁচটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তি করেছে আরডিআইএফ। কোম্পানিগুলো হলো- গ্ল্যান্ড ফার্মা, হেটেরো বায়োফার্মা, প্যানাসিয়া বায়োটেক, স্টেলিস বায়োফার্মা এবং ভার্চো বায়োটেক।
এর আগে গতকাল সোমবার রাশিয়ার তৈরি স্পুটনিক ফাইভ ভ্যাকসিনকে আপৎকালীন ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করে ভারতের বিশেষজ্ঞ কমিটি।
সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর এ নিয়ে তৃতীয় কোভিড ভ্যাকসিন ভারতে অনুমোদন পেতে যাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩১ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে