ভারতের অন্যতম শীর্ষ শিল্পপতি রতন নাভাল টাটা মারা গেছেন। ৮৬ বছর বয়সে মারা যাওয়া এই শিল্পপতি ছিলেন চিরকুমার। বেশ কয়েকবার বিয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত আর পরিণতি দেওয়া হয়ে ওঠেনি। এ বিষয়ে তিনি নিজেও একবার মুখ খুলেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের ‘টক এশিয়া’ প্রোগ্রামে তিনি তাঁর বিয়ের বিষয়ে কথা বলেছিলেন। রতন টাটা মনে করতেন, অবিবাহিত থাকা খারাপ কিছু না এবং তিনি বিয়ে করলে পরিস্থিতি আরও জটিল হতো।
রতন টাটা বলেছিলেন, ‘আপনি জিজ্ঞাসা করতে পারেন, আমি কখনো প্রেমে পড়েছি কি না। আমি গুরুত্ব দিয়েই চারবার বিয়ে করার খুব কাছাকাছি পৌঁছেছিলাম। প্রতিবার কোনো না কোনো কারণে ভয়ে পিছিয়ে গিয়েছিলাম বলে আমি মনে করি।’
কখনো প্রেম করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে রতন টাটা বলেছিলেন, হ্যাঁ। এ সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি কতবার প্রেমে পড়েছিলেন। তিনি জবাব দেন, ‘চারবার।’ বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা জানেন, একজনের সঙ্গে আমার প্রেম বেশ গভীর ছিল। তখন আমি মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করছিলাম এবং আমাদের বিয়ে না করার একমাত্র কারণ হলো আমি ভারতে ফিরে এসেছিলাম।’
এ বিষয়ে রতন টাটা আরও বলেন, ‘তাঁরও আমার সঙ্গে আসার কথা ছিল...এবং বছরটি ছিল চীন-ভারত সংঘর্ষের বছর। ভারত ও চীনের মধ্যকার এই সংঘর্ষকে যুক্তরাষ্ট্রে বেশ বড় একটি যুদ্ধ হিসেবে বিবেচনার করা হচ্ছিল বলে তিনি আসেননি এবং পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বিয়ে করেন।’
এই নারী ছাড়াও তিনি আরও যাঁদের প্রেমে পড়েছিলেন, তাঁদের কেউ এখনো মুম্বাইয়ে আছেন কি না—জানতে চাইলে রতন টাটা ইতিবাচক জবাব দেন। তবে তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেন।
এ ছাড়া, ভারতীয় অভিনেত্রী ও টিভি উপস্থাপক, যিনি আবার রতন টাটার ভালো বন্ধুও ছিলেন—সিমি গারেওয়ালের টিভি শো ‘রঁদেভু’তে একবার উপস্থিত হয়েছিলেন রতন এন টাটা। সেখানেও তাঁকে বিয়ের বিষয়ে প্রশ্ন করেছিলেন সিমি। জবাবে প্রয়াত ভারতীয় শিল্পপতি বলেন, ‘একগাদা বিষয় আসলে আমাকে (বিয়ে করতে) বাঁধা দিয়েছিল। বিশেষ করে সময়; সে সময় আমি কাজে ডুবে ছিলাম। আমি কয়েকবার বিয়ের খুব কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি।’
আরও পড়ুন:–

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে