ঢাকা: চীনের একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই শিশু। আজ শুক্রবার ভোরে দেশটির হেনান প্রদেশে ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের প্রধানকে আটক করেছে পুলিশ। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চীনের হেনান প্রদেশের ঝেচেং কাউন্টির সরকার ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভোররাত ৩টার দিকে স্থানীয় একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জন আহত হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
অগ্নিকাণ্ডে আহত হাসপাতালে ভর্তি এক শিশুর বাবা ঝংহং বলেন, ``আমার সন্তানের বয়স ৯ বছর। আমি তার বর্তমান অবস্থা সম্পর্কে কিছুই জানতে পারছি না।'
অগ্নিকাণ্ডের সময় মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে থাকা আরেক শিশুর বাবা বলেন, `খুবই সৌভাগ্যজনকভাবে অগ্নিকাণ্ড থেকে আমার ছেলে বাঁচতে সক্ষম হয়েছে। আগুন লাগার কারণ সম্পর্কে আমি নির্দিষ্ট কিছু জানি না।'
রয়টার্স বলছে, চীনে অগ্নিকাণ্ডের কারণে হতাহতের ঘটনা প্রায়শই ঘটে থাকে। দেশটির বিদ্যমান ভবনগুলোতে সামঞ্জস্যহীন নিরাপত্তা প্রটোকল এবং মানহীন নির্মাণ কর্মকাণ্ডের কারণেই দুর্ঘটনা ঘটে থাকে।
এর আগে ২০০০ সালে চীনের লউয়াং শহরে ক্রিস্টমাস ডের অনুষ্ঠানে নাইট ক্লাবে আগুন লেগে ৩০৯ জন নিহত হয়েছিলেন।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে