ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইতে কারাগারে আসামি মৃত্যুর ঘটনায় ছয় পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কারাগারে ২৫ বছর বয়সী আসামি ভিগনেশের সন্দেহজনক মৃত্যু হয়। ময়নাতদন্তে তাঁর শরীরে ১৩টি জখমের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে একজন সাব-ইন্সপেক্টর, একজন কনস্টেবল এবং একজন হোম গার্ডকে বরখাস্ত করা হয়েছে। গতকাল শুক্রবার বেশ কয়েকজন পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
ভিগনেশকে গত মাসে পুলিশের ওপর হামলা ও গাঁজা রাখার অপরাধে গ্রেপ্তার করা হয়।
এর আগে তামিলনাড়ু পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘কতজন পুলিশ সদস্য গ্রেপ্তার করা হবে তার তথ্য জানিয়ে দেব।’
ময়নাতদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভিগনেশের মাথায়, চোখ ও গালে জখমের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, ভিগনেশকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তাঁকে বাঁচানো যায়নি।
কিছুদিন আগে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের তাড়া খাওয়ার সময় ভিগনেশে হোঁচট খাচ্ছেন। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।
মানবাধিকার সংস্থা ও প্রত্যক্ষদর্শীদের দাবি ভিগনেশকে নির্যাতন করা হয়েছে। মানবাধিকার সংস্থা পিপলস ওয়াচের নির্বাহী পরিচালক হেনরি টিফাগেন বলেন, ‘রাত ১১টা থেকে প্রায় ৩টা ৩০ পর্যন্ত তাঁকে মারধর করা হয়।’

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১২ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে