সনাতন ধর্মাবলম্বীদের মুসলিম তরিকায় জবাই করা হালাল মাংস ছেড়ে শুধু ‘ঝাটকা’ মাংস খেতে আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় পল্লি উন্নয়ন বিষয়ক মন্ত্রী গিরিরাজ সিং। গতকাল রোববার বিজেপির এ জ্যেষ্ঠ মন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের হালাল মাংস খেয়ে নিজের ধর্ম নষ্ট না করার আহ্বান জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঝাটকা হলো ছুরি বা ধারালো কোনো অস্ত্রের এক কোপে পশু জবাই করা। এই পদ্ধতিতে এক কোপেই সাধারণত পশুর দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে ফেলা হয়। সনাতন ধর্মের নিয়ম অনুসারে, এভাবে জবাই করা পশুর মাংস খাওয়া হিন্দুদের জন্য বৈধ।
গিরিরাজ সিং তাঁর নির্বাচনী এলাকা ও বিহারের অর্থনৈতিক ও বাণিজ্যিক রাজধানী বেগুসরাই তাঁর সমর্থকদের হালাল মাংস খেয়ে ধর্ম নষ্ট না করার প্রতিশ্রুতি দিতে বাধ্য করেন। তিনি বলেন, ‘আমি ওই মুসলিমদের প্রশংসা করি যারা শুধুমাত্র হালাল মাংস খাওয়ার বিষয়টিকে গুরুত্ব দেয়। এখন হিন্দুদের উচিত তাঁদের নিজস্ব ধর্মীয় ঐতিহ্যের প্রতি অনুরূপ অঙ্গীকার প্রদর্শন করা।’
গিরিরাজ বলেন, ‘হিন্দু পদ্ধতিতে পশু জবাই করাকে ঝাটকা বলে। হিন্দুরা যখন বলি দেয় তখন তাঁরা তা এক কোপেই করে থাকে। তাই হালাল মাংস খেয়ে তাঁদের নিজেদের দূষিত করা উচিত না। তাঁদের সব সময় ঝাটকা খাওয়া উচিত।’ এ সময় নতুন এক ব্যবসায়িক মডেলের প্রয়োজনীয়তার ওপর জোর দেন গিরিরাজ, যেখানে শুধু ঝাটকা মাংস বিক্রির দোকান থাকবে।
কয়েক সপ্তাহ আগে গিরিরাজ বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারকে ‘হালাল’ লেবেলযুক্ত খাদ্যপণ্য বিক্রি নিষিদ্ধ করার জন্য একটি চিঠিও লিখেছিলেন। সংলগ্ন উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তাঁর এ সিদ্ধান্ত নেওয়া।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৩৮ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে