
ভারতের হায়দরাবাদে দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক দম্পতি। তাঁরা আর্থিক অনটনে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। গতকাল সোমবার রাতে হাবসিগুডা এলাকায় রবিশঙ্কর নগর কলোনির একটি বাড়ি থেকে চারটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চন্দ্রশেখর রেড্ডি (৪৪) ও তাঁর স্ত্রী কবিতা (৩৫) মেয়ে শ্রিতা রেড্ডি (১৫) ও ছেলে বিশ্বন রেড্ডিকে (১০) শ্বাসরোধে হত্যার পর নিজেরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
শ্রিতা নবম শ্রেণির এবং বিশ্বন রেড্ডি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এক পুলিশ কর্মকর্তা জানান, জরুরি নম্বর ১০০তে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা চন্দ্রশেখর ও তাঁর স্ত্রী কবিতার মরদেহ ভিন্ন ভিন্ন ঘরে পেয়েছিলেন। সন্তানদের মরদেহ বিছানায় পড়ে ছিল।
ঘটনাস্থল থেকে পুলিশ চন্দ্রশেখর রেড্ডির লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করে। নোটে তিনি লিখেছেন, তাঁর এবং তাঁর পরিবারের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
চন্দ্রশেখর আরও লিখেছেন, ‘আমার জীবনের সমাপ্তি ঘটানো ছাড়া আর কোনো উপায় দেখছি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ক্যারিয়ার নিয়ে লড়াই করেছি। মানসিক ও শারীরিকভাবে ভুগছি। আমার ডায়াবেটিস, স্নায়ু ও কিডনি সংক্রান্ত সমস্যা ভুগছি।’
পুলিশ মরদেহগুলো গান্ধী হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে।
সার্কেল ইন্সপেক্টর এন. রাজেন্দ্র বলেন, তাঁরা মৃত্যুর ঘটনা রেজিস্ট্রার করে তদন্ত শুরু করেছেন। শিশুদের মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, পরিবারটি মাহবুবনগর জেলার কালওকুরথি থেকে এক বছর আগে হায়দরাবাদে এসেছিল।
চন্দ্রশেখর রেড্ডি কয়েক মাস একটি বেসরকারি কলেজে জুনিয়র লেকচারার হিসেবে কাজ করেছিলেন। পরে প্রায় ছয় মাস তিনি বেকার ছিলেন। আয়-রোজগারের কোনো উৎস না থাকায় পরিবারটি বেশ আর্থিক সমস্যায় পড়ে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩১ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে