বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নিতীশ কুমার। এ নিয়ে অষ্টমবারের মতোর বিহারের মুখ্যমন্ত্রী হলেন তিনি। মসৃণভাবে সরকার চালাতে হলে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। রাজ্য বিধানসভায় প্রমাণ করতে হবে, তাঁর জোট সংখ্যাগরিষ্ঠ। তবে, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন নিতীশের সাবেক জোট শরিক বিজেপি থেকে নির্বাচিত বিধানসভার স্পিকার। আর তাঁকে সরাতেই আস্থা ভোটের ডাক দিয়েছেন নিতীশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইনত, রাজ্যের গভর্নরই বিধানসভার অধিবেশন আহ্বান করে থাকেন। তবে, গভর্নর রাজ্যের সরকারের পরামর্শ অনুসারেই এই অধিবেশন আহ্বান করেন। আর এখানেই চাতুর্যের পরিচয় দিয়েছেন মুখ্যমন্ত্রী নিতীশ। রাজ্য বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে আগামী ২৪ আগস্ট। আর নিতীশের জোটের আস্থা ভোট ২৫ আগস্ট। তবে তার আগেই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে স্পিকারের বিরুদ্ধে।
এরই মধ্যে, নিতীশ–তেজস্বী নেতৃত্বাধীন মহাগাঠবন্ধন বা মহাজোটের ৫ বিধায়ক রাজ্য বিধানসভার স্পিকার বিজেপি থেকে নির্বাচিত বিজয় কুমার সিনহার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। রাজ্যের আইন অনুসারে, প্রস্তাব দাখিলের পর পরবর্তী দুই সপ্তাহের মধ্যেই তা আলোচনার জন্য উত্থাপন করা হবে। ফলে, খুব সহজ হিসাবে আগামী ২৪ আগস্টের আগেই বিজয় কুমারকে স্পিকার পদ থেকে সরানো সম্ভব হবে।
বিহারের বিধানসভায় মোট ২৪৩টি আসন রয়েছে। যার মধ্যে, নিতীশ–তেজস্বীর নেতৃত্বাধীন মহাজোটের দখলে রয়েছে ১৬৪টি আসন। যদিও এই আসনসংখ্যা নিশ্চিতভাবেই নিতীশের সরকারকে টিকিয়ে দেবে। কিন্তু তারপরও পূর্ব সতর্কতার অংশ হিসেবেই স্পিকারের বিরুদ্ধে আনা হয়েছে অনাস্থা প্রস্তাব।
এদিকে, বিজেপির একটি সূত্র জানিয়েছে—২৪ আগস্ট অধিবেশনের প্রথম দিনেই অনাস্থা ভোটের মাধ্যমে হেরে সরে যাওয়ার আগেই স্পিকারের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বিজয় কুমার সিনহা।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩২ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে