ভারতের বিহার রাজ্যে বাঘের আতঙ্কে দিশেহারা মানুষ। সরকারি সূত্রের খবর, গত ১২ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত অন্তত ৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে সাড়ে তিন বছর বয়সী একটি বাঘটি। কিন্তু বাঘটি কোথা থেকে এসেছে তা নিয়ে এখনো নিশ্চিত নন বিহারের বন বিভাগের কর্মকর্তারা।
বিহারের চাম্পারণ জেলার বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ওই বাঘটি লোকালয়ে এসে হামলা চালিয়ে প্রাণ সংহার করছে বলে খবর পাওয়া গেছে। এরই মধ্যে ৮ জন প্রাণ হারানোয় স্থানীয়রা দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে বাল্মীকি রিজার্ভ ফরেস্টের উপকণ্ঠে পাহারার ব্যবস্থাও করেছে।
বিহারের প্রধান বন্য প্রাণী তত্ত্বাবধায়ক প্রভাত কুমার গুপ্ত বাঘটিকে দেখামাত্র গুলি করার নির্দেশনা জারি করেছেন। গত শুক্রবার বাল্মীকি টাইগার রিজার্ভ ফরেস্টের উপকণ্ঠে ডুমরি গ্রামের সঞ্জয় মাহাতো বাঘের আক্রমণে আহত হলে এই নির্দেশনা জারি করা হয়। অনেকেরই আশঙ্কা নেপাল বা অন্য কোনো রাজ্য থেকে বিহারে ঢুকে পড়েছে নরখাদক বাঘটি।
এর আগে, গত বুধবার দিবাগত রাতে ১২ বছরের এক কিশোরীকে টেনে নেয় বাঘটি। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘বাঘটি ওই কিশোরীর বিছানার মশারি টেনে ছিঁড়ে ফেলে কিশোরীটির ঘাড় তার দুই চোয়ালে আটকে নিয়ে চলে যায়। পরে আমরা তাঁর মরদেহ উদ্ধার করি।’
এদিকে, বাঘটিকে খুঁজে বের করতে আকাশে ওড়ানো হয়েছে একঝাঁক আধুনিক ড্রোন। ৫০০ জনেরও বেশি বন্দুকধারী প্রহরী তল্লাশি অভিযানে নেমেছেন। গ্রামবাসীরাও আতঙ্কিত। শুক্রবার ডুমরো গ্রামের সঞ্জয় মাহাতোকেও বাঘটি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বৃহস্পতিবার এক কিশোরীকেও হত্যা করেছে বাঘটি।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৬ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে