ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অনুপ্রবেশের পর ১২৮ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, গত দুই মাসে এসব বাংলাদেশি আসামে অনুপ্রবেশ করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ‘সাম্প্রতিক অস্থিরতার’ কারণে আসামে আর্মড ফোর্স (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট বা এএফএসপিএ আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে। যাতে সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সশস্ত্র বাহিনী কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘বিগত ২ মাসে (আগস্ট-সেপ্টেম্বর) ১২৮ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি বজায় রেখে আসাম পুলিশ এই ১২৮ জন অনুপ্রবেশকারীকে সীমান্তের ওপারে ফেরত দিয়েছে। গতকাল বুধবার বিকেলে নিম্নলিখিত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে—বাবুল হোসেন ও সাকিব মিয়া।’
ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আসামের মুখ্যমন্ত্রী নিয়মিত বাংলাদেশিদের অনুপ্রবেশ ও তাদের ফেরত পাঠানোর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপডেট দিয়ে যাচ্ছেন। আসামের সঙ্গে বাংলাদেশের ২৬৩ কিলোমিটার সীমান্ত আছে। আসাম সীমান্ত ছাড়াও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আমলে নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সঙ্গে সীমান্ত থাকা মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরায় কঠোর নজরদারি বৃদ্ধি করেছে।
এর আগে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আসামে অনুপ্রবেশকারী ৫৪ জনকে শনাক্ত করা হয়। আসাম পুলিশের তথ্য অনুসারে, শনাক্ত হওয়া ৫৪ জন অবৈধ অভিবাসীর মধ্যে ৪৮ জনকে পাওয়া গেছে আসামের করিমগঞ্জ জেলায়, চারজন বনগাইগাঁও এবং একজন করে হাফলং ও ধুবরিতে। তাঁদের মধ্যে ৪৫ জনকে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে এবং নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরপর রাজ্য সরকার পুলিশকে সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের গণনা করতে নির্দেশ দেয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি বা পরিবারের বায়োমেট্রিক সংগ্রহ করার জন্যও সরকার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। যদি এ ধরনের লোকেদের কাছে আধার কার্ড, প্যান, ভোটার আইডি বা পাসপোর্ট থাকে তাহলে ভবিষ্যতে রেফারেন্সের জন্য তাদের নম্বরও রেকর্ড করা উচিত বলে জানিয়েছে সরকার।
আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন, আসামের আন্তর্জাতিক সীমানা দিয়ে অবৈধ অভিবাসীদের শনাক্ত করা আসাম পুলিশ বর্ডার অর্গানাইজেশনের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাম্প্রতিক প্রতিবেদনগুলো নির্দেশ করে যে অবৈধ অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যে জোরদার প্রচেষ্টার প্রয়োজন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১২ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে