
মহারাষ্ট্রের একটি সরকারি ক্রীড়া কমপ্লেক্সে কম্পিউটার অপারেটর পদে চুক্তিভিত্তিক কাজ করতেন ২৩ বছর বয়সী যুবক হার্সাল কুমার ক্ষীরসাগর। বেতন পেতেন ভারতীয় মুদ্রায় মাত্র ১৩ হাজার রুপি। কিন্তু অল্প বেতন পেলেও বিলাসবহুল গাড়ি, চার বেডরুমের ফ্ল্যাট আর প্রেমিকার জন্য দামি উপহার কিনে তাক লাগিয়ে দেন আশপাশের সবাইকে। পরে জানা যায়, তিনি সরকারি প্রতিষ্ঠান থেকে আত্মসাৎ করেছেন ২১ কোটি রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি মহারাষ্ট্র পুলিশের তদন্তে হার্সালের এই চমকপ্রদ জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়।
পুলিশ জানায়, হার্সাল একটি পুরোনো চিঠি ব্যবহার করে অফিসের ব্যাংক হিসাবের সঙ্গে যুক্ত ই-মেইল পরিবর্তনের অনুরোধ জানান। ক্রীড়া কমপ্লেক্সের ব্যাংক হিসাবের সঙ্গে মেলে এমন নতুন ই-মেইল তৈরি করেন। যেখানে মাত্র একটি অক্ষর পরিবর্তিত ছিল। পরবর্তীকালে এই ই-মেইল ঠিকানাটি ব্যাংক হিসাবের সঙ্গে যুক্ত করে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা চালু করেন। এরপর এই ই-মেইলে ব্যাংকের ওটিপি নিয়ে, ইন্টারনেট ব্যাংকিংএর মাধ্যমে আত্মসাৎ করেন ২১.৬ কোটি রুপি।
মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, গত ১ জুলাই থেকে ৭ ডিসেম্বরের মধ্যে হার্সাল ক্রীড়া কমপ্লেক্সের ব্যাংক হিসাব থেকে ১৩টি ভিন্ন ভিন্ন ব্যাংক হিসাবে মোট ২১.৬ কোটি রুপি স্থানান্তর করেন। এই ঘটনায় হার্সালকে সহায়তা করার অভিযোগে এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হার্সাল এখনো পলাতক আছেন।
এই অর্থ দিয়ে হার্সাল একটি বিএমডব্লিউ, একটি এসইউভি ও একটি বিএমডব্লিউ মোটরসাইকেল কেনেন। ছত্রপতি সাম্ভাজিনগর বিমানবন্দরের কাছে প্রেমিকাকে কিনে দেন একটি বিলাসবহুল ফ্ল্যাট। সম্প্রতি প্রেমিকার জন্য হীরাখচিত একটি চশমারও অর্ডার দেন হার্সাল।
ক্রীড়া বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা ই-মেইল পরিবর্তনের বিষয়টি খেয়াল করিনি। হঠাৎ যখন অর্থের হিসাবে গরমিল দেখা গেল, তখন আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করি। পুলিশ তদন্তে হার্সালের জালিয়াতির বিষয়টি নজরে আসে।’
তদন্তের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে হার্সালের বিলাসবহুল যানবাহন তিনটি জব্দ করেছে এবং অর্থ স্থানান্তরের ব্যাংক হিসাবের নথিপত্র সংগ্রহ করছে।
পুলিশ অফিসার প্রশান্ত কদম বলেন, ‘এই ঘটনায় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, মূল অভিযুক্ত এখনো পলাতক। আমরা তাঁর অবস্থান জানার চেষ্টা করছি।’

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৩৭ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে