আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)—ভারত দেশটিতে বাংলাদেশ সংক্রান্ত কোনো আইনি মামলা দায়ের করেনি বলে সম্প্রতি সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ-সংক্রান্ত এক আইনি মামলার প্রসঙ্গে ইসকন ভারতের নাম উল্লেখ করা হয়। তবে ধর্মীয় সংগঠনটি জানিয়েছে, এ তথ্য সঠিক নয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রথমত, ইসকন ভারত এই মামলা দায়ের করেনি। ইসকন একটি ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন, যা কোনো দেশের রাজনৈতিক বা অভ্যন্তরীণ বিষয়ে কোনোভাবেই হস্তক্ষেপ করে না।’
এতে আরও বলা হয়, ‘দ্বিতীয়ত, যিনি এই মামলা দায়ের করেছেন, তিনি ইসকনের কোনো কর্মকর্তা নন। তিনি লুধিয়ানা শাখার কয়েকটি কার্যক্রমে সহায়তা করেন এমন একজন শুভাকাঙ্ক্ষী। যিনি স্থানীয় আরও অনেক বাসিন্দার সঙ্গে স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে যুক্ত আছেন।’
ইসকন ভারত বলেছে, ‘আমাদের কার্যক্রমের অংশ হিসেবে, আমরা প্রায়ই সম্মানিত স্থানীয় ব্যক্তিদের বিভিন্ন দায়িত্ব প্রদান করি। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে, এই ব্যক্তিরা ইসকনের আনুষ্ঠানিক প্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নন। তাই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বা কার্যকলাপকে ইসকনের সিদ্ধান্ত বা সংগঠনের নীতির প্রতিফলন হিসেবে বিবেচনা করা উচিত নয়।’
ইসকন ভারতের যোগাযোগ বিভাগের কান্ট্রি ডিরেক্টর যুধিষ্ঠির গোবিন্দ দাস স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইসকন ভারত তার ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাবে এবং শান্তি, সম্প্রীতি ও সেবামূলক কাজে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’
এর আগে, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং মন্দির ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইসকন। সংগঠনের গভর্নিং বডির কমিশনার গৌরাঙ্গ দাস সেসময় বাংলাদেশ সরকারের প্রতি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার এবং হিন্দু মন্দিরগুলোর সুরক্ষা দেওয়ার আহ্বান জানান।
গৌরাঙ্গ দাস বলেছিলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইসকন অত্যন্ত উদ্বিগ্ন। আমরা সেখানে থাকা সকল হিন্দু সংখ্যালঘুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাই, যেন তারা সকল নাগরিক, বিশেষত সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের সব মন্দির, যেখানে সকল নাগরিক তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্বেচ্ছায় উপাসনা করেন, সেগুলো রক্ষা করা উচিত। প্রতিমাগুলো রক্ষা করা উচিত। ভক্তদের সুরক্ষা দেওয়া উচিত।’

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৭ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে