ভারতের কর্ণাটক রাজ্যে দশম শ্রেণির ছাত্রের সঙ্গে ‘আপত্তিকর ভঙ্গিতে ছবি’ তোলায় শিক্ষিকাকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষাসফরে গিয়ে তোলা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এতে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, দক্ষিণ কর্ণাটকের মুরুগামাল্লা গ্রামের সরকারি উচ্চবিদ্যালয় থেকে চিক্কাবল্লপুরে শিক্ষাসফরে যায় শিক্ষার্থীরা। সেখানে স্কুলের প্রধান শিক্ষিকা দশম শ্রেণির এক ছাত্রের সঙ্গে বেশ কয়েকটি অন্তরঙ্গ ছবি তোলেন। ছবিগুলোতে ছাত্রকে জড়িয়ে ধরতে ও চুমু দিতে দেখা যায় ওই শিক্ষিকাকে। এমনকি এক ছবিতে ওই ছাত্রকে শিক্ষিকাকে কোলে তুলে নিতে দেখা যায়।
এ ছবি বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। ব্যবহারকারীরা শিক্ষিকার তীব্র সমালোচনা করে মন্তব্য করছেন। এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) এক ব্যবহারকারী ছবিগুলো শেয়ার করে বলেন, ‘আমাদের সমাজ কোথায় যাচ্ছে!’
পোস্টে আরও বলা হয়, এ ঘটনায় ছাত্রটির অভিভাবক ক্ষোভ প্রকাশ করেছে এবং অভিযুক্ত শিক্ষিকার আচরণের বিষয়ে যথাযথ তদন্ত করার জন্য ব্লক এডুকেশন অফিসারের (বিইও) কাছে অভিযোগ করেছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও ক্ষোভ দেখা দেয়। এক ব্যবহারকারী বলেন, ‘ছাত্রের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া উচিত। সেও নিষ্পাপ নয়।’
অভিযোগ পাওয়ার পর বিইও ভি উমাদেবী বিদ্যালয় পরিদর্শনে যান এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন। এরপরই অভিযুক্ত শিক্ষিকাকে বরখাস্ত করা হয়। চিক্কাবল্লপুরের জেলা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক বিইওর প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেন।
উমাদেবী বলেন, ওই স্কুলের শিক্ষার্থী ও কর্মচারীরা ২২ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত হোরানাড়ু, ধর্মস্থল, যানাসহ আরও অনেক জায়গায় শিক্ষাসফরে যান। তখনই এ ছবিগুলো তোলা হয়।
তিনি আরও বলেন, ‘ভাইরাল হওয়া ছবিগুলো আরেক ছাত্রের তোলা। এ ঘটনায় ওই দুই শিক্ষার্থী ও শিক্ষক জড়িত। অন্য কোনো কেউ এ সম্পর্কে অবহিত ছিল না।’
পাবলিক ইনস্ট্রাকশনের উপপরিচালক (ডিডিপিআই) বাইলাঞ্জিনাপ্পা প্রধান শিক্ষিকাকে বরখাস্তের আদেশটি ইস্যু করেন।
ছবিগুলো নিয়ে স্কুল কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে প্রধান শিক্ষিকা বলেন, তাঁদের মধ্যে মা-ছেলের সম্পর্ক!

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩৭ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে