বিয়েবাড়িতে ভোজপুরি গান বাজানো নিয়ে বর-কনে পক্ষের মধ্যে তুমুল মারামারি। এ ঘটনায় কনের এক ভাই নিহত হয়েছেন, আহত আরও দুজন। এর মধ্যে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যান বর। পরে পুলিশ গিয়ে বরপক্ষের আটজনকে আটক করেছে।
ভারতের উত্তর প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পুলিশের বরাতে এতে বলা হয়েছে—উত্তর প্রদেশের পাকৌলি লালা গ্রামের বাসিন্দা লালমোহন পাসোয়ানের মেয়ে সঞ্জনার সঙ্গে দেওরিয়ার যোগিয়া রুদ্রপুর গ্রামের রাহুলের বিয়ে ঠিক হয়। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে কনের বাড়িতে পৌঁছান বর এবং তাঁর পরিবারের লোকজন। সেখানে আচার হিসেবে ‘দ্বারপুজা’, ‘জয়মালা’ পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন রাত ১০টা থেকে বর এবং কনের পরিবারের মধ্যে গন্ডগোল শুরু হয়। এর কেন্দ্রে ছিল ভোজপুরি গান। কনের পরিবার থেকে ভোজপুরি গান বাজানো বন্ধ করতে বলা হলেও বরের পরিবার এতে রাজি হয়নি।
এ নিয়ে তুমুল বাগ্বিতণ্ডা শুরু হলে কনের দুই ভাই অজয় পাসোয়ান, সত্যম পাসোয়ান এবং আত্মীয় রমা পাসোয়ানকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ ওঠে। পরে দ্রুত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের গোরক্ষপুরের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় অজয়ের। সত্যমের অবস্থাও আশঙ্কাজনক।
এ ঘটনা জানতে পেরে পুলিশ বিয়ে বাড়িতে গিয়ে বর এবং মূল অভিযুক্তদের পায়নি। তবে বরপক্ষের আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৭ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে