করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক জটিলতা দেখা দেওয়ায় দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, রোববার (১২ জুন) সোনিয়াকে হাসপাতালে নেওয়া হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দলের মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা এক টুইট বার্তায় জানান, ‘কোভিড সম্পর্কিত জটিলতার কারণে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে আজ গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থিতিশীল আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণের জন্য তাঁকে হাসপাতালে রাখা হয়েছে। আমরা কংগ্রেসের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ এবং শুভ কামনার জন্য ধন্যবাদ জানাই।’
গত ২ জুন করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা সোনিয়া গান্ধীর করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ভারতের আর্থিক কেলেঙ্কারির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট-ইডি তহবিল তছরুপের দায়ে জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়া গান্ধীকে তলবের মাত্র একদিন পরই তাঁর করোনা আক্রান্তের খবর আসে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩০ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে