
ভারতের আলোচিত গান্ধী পরিবারের অন্যতম উত্তরাধিকার প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। এই প্রথম তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করতে যাচ্ছেন তিনি। ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়ানাদ আসনে এখন পর্যন্ত ৩ লাখ ৯০ হাজার ভোটে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র কেরালার ওয়ানাদে তাঁর ভাই রাহুল গান্ধীর আসনের উপনির্বাচনে এরই মধ্যে বিজয়ের মার্জিন অতিক্রম করেছেন। তিনি সংসদীয় উপনির্বাচনে ৩.৯ লাখেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এর আগে, লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী দুটি আসন থেকে নির্বাচনে জয়লাভ করেন। যার একটি ছিল ওয়ানাদ। রাহুল গান্ধী তাঁর জন্য রায়বেরেলি আসন ধরে রাখায় ওয়ানাদ আসনটি খালি হয়। সেই আসনেই এবার বসলেন তাঁর বোন প্রিয়াঙ্কা।
রাহুল গান্ধী চলতি বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ৩ লাখ ৬৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে ওয়ানাদ আসনে জয়লাভ করেন। তার আগে, ২০১৯ সালে তিনি জিতেছিলেন ৪ লাখের বেশি ভোটের ব্যবধানে।
প্রিয়াঙ্কা গান্ধী এখন পর্যন্ত প্রায় ৬ লাখ ভোট পেয়েছেন। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) প্রবীণ নেতা সত্যেন মোকারি প্রায় ২ লাখ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন, আর বিজেপির নভ্যা হারিদাস প্রায় ১ লাখ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ওয়ানাদ আসনে মোট ১৬ জন প্রার্থী এই উপনির্বাচনে নির্বাচনে অংশ নিয়েছেন।
রাহুল গান্ধী ২০১৯ সালে প্রথমবারের মতো এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। সেবার রাহুল তাঁর মায়ের ছেড়ে দেওয়া আসন আমেথিতে হেরে যান। তবে, সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে তিনি ওয়ানাদ ও রায়বেরেলি—দুটি আসন থেকে নির্বাচন করে জেতেন। রায়বেরেলি আসনটিও তাঁর মা সোনিয়া গান্ধী ছেড়ে দেওয়ার পর শূন্য হয়।
রাহুল গান্ধী এবং তাঁর মা সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী গত এক মাস ধরে প্রিয়াঙ্কা গান্ধীর প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং ৫ লাখের বেশি ভোটের ব্যবধানে বিজয়ের লক্ষ্য রেখেছিলেন। জনসমর্থন লাভের জন্য রাহুল গান্ধী তাঁর বোনকে বলেছিলেন, তিনি এমপি হলে যেন ওয়ানাদকে সর্বোত্তম পর্যটন গন্তব্যে পরিণত করা হয়। প্রিয়াঙ্কা গান্ধীর জন্য প্রচারণা চালাতে গিয়ে রাহুল গান্ধী আরও বলেছিলেন যে, তাঁর দুয়ার সব সময় ওয়ানাদের মানুষের জন্য খোলা থাকবে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে