ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের দুদিন আগে জম্মু–কাশ্মীরে পৃথক দুটি বন্দুকযুদ্ধের ঘটনায় ছয় বিদ্রোহী ও একজন আধাসামরিক বাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে জম্মু কাশ্মীরের দক্ষিণাঞ্চলের সুঞ্জওয়ানে শহরে একদল বন্দুকধারীর সঙ্গে পুলিশ ও সৈন্যদের মধ্যে একটি বন্দুকযুদ্ধ শুরু হয়।
এই বন্দুকযুদ্ধের ঘটনায় দুই বিদ্রোহী ও একজন আধাসামরিক বাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই সেনা ও দুই পুলিশ কর্মকর্তা। বন্দুকযুদ্ধের পর ওই এলাকা তল্লাশি চালিয়েছে ভারতীয় আইন–শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সুঞ্জওয়ান শহর থেকে ১৫ কিলোমিটার দূরে আগামী রোববার ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালে বিশেষ মর্যাদা বাতিল করার পর এবারই প্রথমবারের মতো জম্মু কাশ্মীরে যাচ্ছেন নরেন্দ্র মোদি।
এদিকে জম্মু–কাশ্মীরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শ্রীনগরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মালওয়াহ গ্রামে লুকিয়ে থাকা একদল বিদ্রোহীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে চার বিদ্রোহী নিহত হয়েছেন।
জম্মু কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং সাংবাদিকদের বলেছেন, নিহত বন্দুকধারীরা বড় হামলার পরিকল্পনা করছিল।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৫ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে