
ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। কাগজে–কলমে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হলেও মূল লড়াই গান্ধী পরিবারের ঘনিষ্ঠ ও রাজ্য সভায় বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের।
স্থানীয় সময় আজ শনিবার মল্লিকার্জুনের নিজ রাজ্য মহারাষ্ট্র থেকেই প্রচার শুরু করেন কেরালা থেকে নির্বাচিত শশী থারুর। নাগপুরে ভীমরাও আম্বেদকরকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় তাঁর প্রচার। রোববার মহাত্মা গান্ধী ও আচার্য বিনোভীভাবেকেও শ্রদ্ধা জানাবেন তিনি। প্রচারে নেমে শশী বলেছেন, লড়াই হচ্ছে বন্ধুত্বমূলক স্বাস্থ্যকর পরিবেশে। গান্ধী পরিবার নিরপেক্ষ রয়েছেন বলেও তিনি জানান। সেই সঙ্গে তাঁর প্রতিশ্রুতি, জিতলে ভালো লোকেদের দলত্যাগ তিনি আটকাতে সচেষ্ট হবেন।
মল্লিকার্জুনের পেছনে অবশ্য গান্ধী পরিবারের আস্থা থাকায় তিনি জয়ের বিষয়ে অনেকটাই নিশ্চিত। এ ছাড়া শশী তাঁর প্রচারণা পুস্তিকায় ভারতের মানচিত্রে লাদাখসহ ভারতের একটি বিরাট অংশ বাদ দিয়ে বিতর্ক উসকে দিয়েছেন। পরে তিনি অবশ্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কিন্তু তাতেও বিজেপির কটাক্ষ থামেনি।
আগামী ১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন। নির্বাচন পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত মধুসূদন মিস্ত্রি জানিয়েছেন, মল্লিকার্জুনের পক্ষে ১৪টি, শশীর ৪টি এবং ঝাড়খন্ডের কেএন ত্রিপাঠির ১টি মনোনয়ন জমা পড়েছে। ৯ হাজার ১০০ জন প্রতিনিধি এই নির্বাচনে ভোটার। দিল্লির পাশাপাশি রাজ্যগুলোতেও ভোট হবে।
এদিকে, রাহুল গান্ধী ব্যস্ত কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জড়ো যাত্রায়। এই পদযাত্রা নিয়ে তেমন কোনো উচ্ছ্বাস সাধারণ কংগ্রেস কর্মীদের মধ্যে দেখা না গেলেও কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, ভারতের রাজনৈতিক রূপান্তরের জমি তৈরি করছে এই পদযাত্রা।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে