ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাই স্টেশনে একটি ট্রেনের কামরায় আগুন লেগে ১০ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। আজ শনিবার ভোর ৫টার একটু পরে এই অগ্নিকাণ্ড শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারত রেলওয়ের দক্ষিণাঞ্চলীয় বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনে থাকা একটি অবৈধ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ট্রেনটি উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লক্ষ্ণৌ থেকে ছেড়ে এসেছিল।
মাদুরাইয়ের জেলা কালেক্টর এমএস সংগীতা জানান, ট্রেনের বগিতে আগুনের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত ২০ জনকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় রেলওয়ের দক্ষিণাঞ্চলের এক বিবৃতিতেও ১০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় পুলিশ এবং উদ্ধারকর্মীদের পাশাপাশি রেলওয়ের কর্মীরাও আগুন নেভানোর কাজে সহায়তা করেছেন। একই সঙ্গে তাঁরা পুড়ে যাওয়া কামরা থেকে আহত ও নিহতদের সরিয়ে নেওয়ার কাজেও সহায়তা করেছেন।
ভারতীয় রেলওয়ের দক্ষিণাঞ্চলের বিবৃতিতে বলা হয়, আজ শনিবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে মাদুরাই স্টেশনে দাঁড়ানো অবস্থায় বগিতে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ৩০ মিনিট পর ঘটনাস্থলে এসে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আগুনে পুড়ে যাওয়া বগিটি মূলত একটি ব্যক্তিগত রিজার্ভের কামরা ছিল, যা তামিলনাড়ুর নাগরকৈল স্টেশন থেকে গত ২৫ আগস্ট পুনালুর-মাদুরাই এক্সপ্রেসে সংযুক্ত হয়। বগিটিতে করে অবৈধ গ্যাস সিলিন্ডার পাচার করা হচ্ছিল এবং এর একটি সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি দেওয়া হবে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৬ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে