ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশের একটি হ্যাকার গ্রুপ ভারতের বিভিন্ন খাতে সাইবার হামলা তথা হ্যাকিং চালাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিস্ট্রিয়াস টিম বাংলাদেশ নামে পরিচিত ওই হ্যাকভিস্টরা (যারা সাধারণত কারও মনোযোগ আকর্ষণের জন্য হ্যাকিংকে মাধ্যম হিসেবে বেছে নেয়) ভারতের বিভিন্ন সেক্টরের ওয়েবসাইটে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অব-সার্ভিস (ডিডিওএস) হামলা চালিয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে মিস্ট্রিয়াস টিম বাংলাদেশ নামের ওই হ্যাকার গোষ্ঠীকে রাজনৈতিক এবং ধর্মীয় কারণে উদ্যোগী হয়ে গড়ে ওঠা গোষ্ঠী বলে আখ্যায়িত করা হয়েছে।
সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গ্রুপ-আইবি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের জুন মাস থেকে মিস্ট্রিয়াস টিম বাংলাদেশ ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ৭৫০ বারেরও বেশি সাইবার হামলা চালিয়েছে। বিশেষ করে সরকারি, আর্থিক ও পরিবহন খাতের ওয়েবসাইট এই হামলার শিকার বেশি হয়েছে।
বলা হয়ে থাকে, মিস্ট্রিয়াস টিম বাংলাদেশ ২০২০ সালে প্রতিষ্ঠিত হলেও তাঁরা বিশ্ববাসীর নজর কাড়তে শুরু করে ২০২২ সালে। সে বছর ভারত, ইসরায়েল এবং বিশ্বের আরও কয়েকটি দেশে তারা সাইবার হামলা চালায়। গ্রুপ-আইবির প্রতিবেদনে বলা হয়েছে, গোষ্ঠীটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে টার্গেট না করে নির্দিষ্টভাবে একটি দেশকে টার্গেট করে কাজ করে থাকে।
সাধারণত পূর্ণাঙ্গ সাইবার আক্রমণ চালানোর আগে হ্যাকভিস্টেরা ছোট আকারে পরীক্ষামূলক আক্রমণ চালায়। এসব ছোট ছোট আক্রমণের মাধ্যমে তাঁরা মূলত তাদের ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অব-সার্ভিস হামলা চালানোর বিপরীতে প্রতিপক্ষের প্রতিরোধক্ষমতা কেমন তা যাচাই করে থাকে।
বিষয়টি মূল্যায়ন করতে গিয়ে গ্রুপ-আইবির গবেষকেরা বলছেন, ‘হ্যাকটিভিজমের হুমকিকে প্রায়ই অবমূল্যায়ন করা হয়। হ্যাকটিভিস্টরা প্রায়ই গুরুত্বপূর্ণ অবকাঠামো সুবিধা, টেলিকম কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থাগুলোকে টার্গেট করে থাকে। র্যানসমওয়্যারের মতো হ্যাকটিভিস্টরা আলোচনায় জড়িত হয় না। তাদের ক্রিয়াকলাপ মূলত গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোকে ব্যাহত করার উদ্দেশ্যেই করা হয়, যার ফলে ক্ষতিগ্রস্ত সংস্থাগুলোর ব্যাপক আর্থিক ক্ষতি এবং সুনামহানি হতে পারে।’

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩৩ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে