গোটা ভারতের নজর এখন কলকাতার ভবানীপুরের দিকে। ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে বিধানসভার উপনির্বাচন। আর এই নির্বাচনে লড়াই করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সোমবার শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা।
মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে হলে মমতাকে জিততেই হবে ওই উপনির্বাচন। নন্দীগ্রামে পরাজয়ের পর তাই ভবানীপুরে জিততে মরিয়া তৃণমূল। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল শিবির কোনো ঝুঁকি নিতে রাজি নয়।
অন্যদিকে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরাওয়ালকে প্রার্থী করে প্রচারে ঝড় তুলেছে বিজেপি। প্রচারের শেষ দিনেও তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ছিল তীব্র লড়াই। সেই উত্তেজনাকে সামাল দিতে হিমশিম খেয়েছে পুলিশ।
লড়াইয়ের ময়দানে রয়েছে সিপিএমও। তাঁদের প্রার্থী আইনজীবী শ্রীজীব বিশ্বাসও প্রচার চালান ভবানীপুর জুড়ে। বামেদের অভিযোগ, মমতার বাড়ির আশপাশে পুলিশ তাঁদের প্রচার চালাতে দেয়নি।
আজ নির্বাচনী প্রচারণার শেষ দিন হওয়ায় প্রচারে হাজির ছিলেন মমতা স্বয়ং। তিনি বলেন, ভবানীপুরের পর গোটা দেশে খেলা হবে। বিজেপিকে দিল্লির মসনদ থেকে হটানোর ফের চ্যালেঞ্জ জানান তিনি। কংগ্রেসকেও কটাক্ষ করেন মমতা।
এদিকে এই নির্বাচনে কংগ্রেস মমতার বিরুদ্ধে কোনো প্রার্থী দেয়নি। উল্টো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী কংগ্রেস সমর্থকদের তৃণমূলকেই ভোট দেওয়ার ইঙ্গিত দেন। তবু কটাক্ষ শুনতে হচ্ছে শতাব্দী প্রাচীন দলটিকে।
এদিন বিজেপির অভিযোগ, ভবানীপুরের যদুবাজারে বিজেপির নির্বাচনী পথসভায় তৃণমূলের গুন্ডাবাহিনীর দ্বারা আবারও রক্ত ঝরেছে বিজেপি সমর্থকদের!
বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূল মানুষের কাছে যেতে পারছে না। তাই বিজেপির পেছনে পড়ে আছে। আমাকে বারবার বাধা দেওয়া হয়েছে। কিন্তু আমি যা করার, তা করে গেছি।'
জবাবে তৃণমূলের নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'দিলীপ ঘোষকে তো তাঁর দলই সরিয়ে দিয়েছে। মানুষই তাঁকে চান না। দিলীপ ঘোষ যে কথাবার্তা বলেন, সেটা যে মানুষ পছন্দ করেন না, সেটাই বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে।'

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১৯ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে