ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে একটি আবাসিক ভবনের ছাদ ধসে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অনেক মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় গুরগাঁওয়ের ১০৯ নম্বর সেক্টরে ১৮ তলা ভবনের একটি ছাদ ধসে পড়ে। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভবনটির নাম চিন্টেল প্যারাডিসো হাউজিং কমপ্লেক্স। এটি ‘টাওয়ার ডি’ নামে পরিচিত। ভবনটির একটি অ্যাপার্টমেন্টের শোওয়ার ঘর হঠাৎ নিচে নেমে আসে, যার নিচে ছিল ছাদ এবং ছাদটি ধসে পড়ে।
ভবনটির বাসিন্দা কৌশল কুমার বলেন, ‘ষষ্ঠ তলার একটি ড্রয়িং রুম ধসে পড়ে প্রথম তলায় এসে ঠেকেছে।’
গুরগাঁওয়ের জেলা প্রশাসক নিশান্ত যাদব বলেছেন, শ্রীবাস্তব নামের এক ব্যক্তি ও তার স্ত্রী ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছেন। স্ত্রীবাস্তবের শরীর বাইরে থাকলেও পা আটকে পড়েছে ধ্বংসস্তূপের মধ্যে। তার পা টেনে বের করা হচ্ছে। আহত শ্রীবাস্তবের চিকিৎসা চলছে। আশা করা হচ্ছে তিনি সুস্থ হয়ে উঠবেন।
তবে শ্রীবাস্তবের স্ত্রীর সন্ধান এখনো পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে, তিনি মারা গেছেন।
আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি দল। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর টুইটারে লিখেছেন যে তিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ভবনটির বাসিন্দারা বলেন, ২০১৮ সালে টাওয়ার ডি নির্মিত হয়েছে। এই কমপ্লেক্সে আরও তিনটি টাওয়ার রয়েছে। কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটি বলেছে, এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনার জন্য ভবন নির্মাণকারীদের অবহেলাই দায়ী।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৫ ঘণ্টা আগে