ভারতের বিহারে সেনাবাহিনীর মহড়া চলাকালে দুর্ঘটনায় তিন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বিহারের গয়া জেলায় সেনা অনুশীলনের সময় একটি মর্টার শেল ছিটকে ফায়ারিং রেঞ্জ পেরিয়ে পাশের গ্রামে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
দেশটির গণমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, বুধবার সকালে গয়ার বারাচাট্টি থানার অন্তর্গত গুলারভেদ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সেখানে কামানের গোলা ছোড়ার অনুশীলন করছিলেন সেনা সদস্যরা। আচমকাই ১টি মর্টার শেল ছাউনি পেরিয়ে গ্রামের দিকে পড়ে। এ সময় মাঠে কাজ করছিলেন অনেকে। মাঠেই গোলাটি গিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের পর গুরুতর অবস্থায় আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা ৩ জনকে মৃত ঘোষণা করেন। মৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন।
গয়ার পুলিশ সুপার আশিস ভারতী জানিয়েছেন, বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। আর আহত তিনজনের মধ্যে ২ নারীর অবস্থা আশঙ্কাজনক। পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করছে বলে জানান পুলিশ সুপার।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১৫ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে