ভারতের রাজধানী নয়াদিল্লিতে হিন্দু–মুসলিম সহিংসতার ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে হিন্দুদের একটি ধর্মীয় মিছিল চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীর শহরতলি জাহাঙ্গীরপুরার ওই সংঘর্ষে ছয় পুলিশ কর্মকর্তাসহ এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার পৃথক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আল–জাজিরার প্রতিবেদন অনুসারে, রোববার এক টুইটে এই ২০ জনের গ্রেপ্তারের কথা উল্লেখ করে দিল্লি পুলিশ জানিয়েছে—বাকি দাঙ্গাবাজদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের চিহ্নিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে, দিল্লি পুলিশ জানিয়েছে, হনুমান জয়ন্তী মিছিলে সংঘটিত সহিংসতার জন্য দুই অপ্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি দেশীয় পিস্তল ও পাঁচটি তলোয়ার জব্দ করা হয়েছে। এরই মধ্যেই তাঁদের আদালতে হাজির করা হয়েছে।
এদিকে, সহিংসতার বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, গত শনিবার সন্ধ্যায় হনুমান জয়ন্তীর মিছিলে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষই সহিংসতা শুরুর করার বিষয়ে একে অপরকে দায়ী করেছে। স্থানীয় মুসলমানেরা দাবি করেছেন—হনুমান জয়ন্তী মিছিলে অংশগ্রহণকারীরা অস্ত্র বহন করছিল এবং একটি মসজিদ ভাঙচুরের চেষ্টা চালিয়েছিল।
অপরদিকে, মিছিলে অংশগ্রহণকারীরা অস্ত্র বহনের কথা স্বীকার করলেও জানিয়েছে, সহিংসতার জন্য মুসলমানেরাই দায়ী। তাঁরা বলেছে, তাঁদের দিকে পাথর ছুড়ে মারা হয়েছিল।
এই ঘটনায় পুলিশ দাঙ্গা, খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্তে ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল সেলের কর্মকর্তাদের দশটি টিম গঠন করা হয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩২ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে