
জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা বাড়ছে। এমনটি টানা চার রাত ধরে দুই পক্ষই সীমান্তে নিয়মিত গুলিবিনিময় করছে। এরই মধ্যে ভারত দেশটির নৌবাহিনীকে আধুনিকায়ন করার জন্য ফ্রান্সের কাছ থেকে ৬৩ হাজার কোটি রুপি মূল্যের যুদ্ধবিমান কিনছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারত নৌবাহিনীর জন্য ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফালে-এম যুদ্ধবিমান কেনার জন্য ৬৩ হাজার কোটি রুপির একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। এটি একটি সরকারি চুক্তি। এই চুক্তিতে ২২টি একক আসনের যুদ্ধবিমান এবং চারটি দুই আসনের প্রশিক্ষণ বিমান কেনার কথা বলা হয়েছে। ২০৩১ সালের মধ্যে সব বিমান হাতে আসার কথা।
চুক্তির আওতায় যুদ্ধবিমানগুলোর রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সহায়তা ও কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই চুক্তির আওতায় ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের অংশ হিসেবে কিছু যন্ত্রাংশ ভারতে তৈরি হবে। রাফালে-এম বিশ্বের অন্যতম উন্নত নৌ যুদ্ধবিমান হিসেবে বিবেচিত হয়। বর্তমানে এটি শুধু ফ্রান্সের নৌবাহিনী ব্যবহার করে। এই বিমানে শক্তিশালী ল্যান্ডিং গিয়ার, ভাঁজ করা ডানা এবং বৈরী আবহাওয়া ও বিমানবাহী রণতরীতে নামার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
নতুন রাফালে যুদ্ধবিমানগুলো ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত ও আইএনএস বিক্রমাদিত্যতে মোতায়েন করা হবে। এর মাধ্যমে ভারত মহাসাগরে নৌবাহিনীর শক্তি বাড়বে এবং পুরোনো মিগ-২৯কে বিমানের বহরকে প্রতিস্থাপন করা হবে। এ বিষয়ে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি বলেছেন, ভারত এমন রণকৌশল সাজাচ্ছে, যাতে অপারেশনাল এলাকায় কোনো অনুপ্রবেশ মোকাবিলা করা যায় এবং সব প্রতিবেশীর হুমকি মোকাবিলায় ভারত প্রস্তুত।
ভারতীয় বিমানবাহিনী বর্তমানে ৩৬টি রাফালে যুদ্ধবিমান ব্যবহার করে। নৌবাহিনীর জন্য রাফালে-এম আসায় বিমানবাহিনীর সক্ষমতাও বাড়বে, বিশেষ করে ‘বাডি-বাডি’ রিফুয়েলিং পদ্ধতিতে সুবিধা হবে। এর মাধ্যমে একটি বিমান অন্য বিমানকে মাঝআকাশে জ্বালানি দিতে পারবে, ফলে যুদ্ধবিমানগুলো বেশি সময় উড়তে পারবে।
নৌবাহিনী দেশীয়ভাবে তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও করছে। এগুলো বিমানবাহিনীর জন্য তৈরি করা অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের (এএমসিএ) নৌ সংস্করণ হবে। বিমানবাহিনীর ৩৬টি রাফালে যুদ্ধবিমান দুটি উত্তরাঞ্চলীয় ঘাঁটি থেকে পরিচালিত হয়।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে