ভারতের ওডিশায় এক বাস দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক নারীও আছেন। আহত আরও অন্তত ৪০ জন। গতকাল সোমবার রাত আনুমানিক ৯টার দিকে ওডিশার জজপুর জেলায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
ওডিশার পুরি শহর থেকে গতকাল সোমবার সন্ধ্যায় প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার দিকে রওনা দিয়েছিল বাসটি। পথে জজপুর জেলার জাতীয় মহাসড়ক-১৬-এর বড়বতী ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে।
স্থানীয় ধর্মশালা পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ইনচার্জ তপন কুমার নায়েক বলেছেন, ‘চারজন পুরুষ ও এক নারীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন এ ঘটনায়। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, বাসটির চালক এর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। আহতদের কটকের এসসিবি মেডিকেল কলেজে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।’
দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের কেউ রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
দুর্ঘটনার পর ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক শোক প্রকাশ করেছেন এবং হতাহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লাখ রুপি ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করেছে ওডিশা সরকার।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে