ভারতের কাশ্মীরে নৌকা ডুবে অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছে। কেন্দ্রশাসিত কাশ্মীরের ঝিলাম নদী পার হতে গিয়ে নৌকাটি ডুবে গেলে নিখোঁজ হয় ওই ১৫ জন। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় আজ সকালের দিকে কাশ্মীরের শ্রীনগরের ঝিলাম নদী পার হতে গিয়ে নৌকাটি ডুবে যায়। এতে বেশ কয়েকজন শিশুও ছিল। শিশুরা স্কুলে যাচ্ছিল নৌকাটিতে করে। সব মিলিয়ে নৌকাটিতে থাকা ১৫ জনই নিখোঁজ হয়েছে।
কাশ্মীর কর্তৃপক্ষের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘বেশ কয়েকটি শিশুসহ অন্তত ১৫ জনের মতো নিখোঁজ হয়েছে এ দুর্ঘটনায়।’ উল্লেখ্য, কাশ্মীরের কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলা নিষিদ্ধ।
হিমালয় পর্বতমালার পাদদেশে কাশ্মীর উপত্যকায় টানা কয়েক দিনের বৃষ্টির কারণে ঝিলাম নদী বর্তমানে টইটম্বুর অবস্থায় আছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নৌকাটি নিয়ন্ত্রণ করতে দাঁড় ব্যবহার করা হলেও তীব্র স্রোতের কারণে তা কাজে আসেনি। নৌকাটি ভেসে গেছে।
শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট বিলাল মহি-উদ-দীন ভাট বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।’
কাশ্মীরের বিভিন্ন অংশেই স্থানীয়রা দীর্ঘ ট্রাফিক জ্যাম এড়াতে প্রায়ই নদী পার হতে নৌকাকে বেছে নেন এবং এর ফলে প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। এ ছাড়া, কাশ্মীরের মাটি শক্ত হওয়ায় বৃষ্টির মৌসুমে পিচ্ছিল রাস্তার কারণেও অনেক দুর্ঘটনা ঘটে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৪ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে