
ভারতে বিদেশি নাগরিকদের আগমন ও প্রস্থান নিয়ে এক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে দেখা গেছে, ভারত থেকে সবচেয়ে বেশি নাইজেরিয়ার নাগরিকদের বহিষ্কার করা হয়েছে। এরপরই রয়েছে বাংলাদেশ ও উগান্ডার নাগরিকেরা।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৩-২৪ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল ২০২৩ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত ভারতে থেকে সর্বাধিক সংখ্যক নাইজেরিয়ার নাগরিকদের বহিষ্কার করা হয়েছে থেকে। প্রতিবেদনটি চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়কালে মোট ২ হাজার ৩৩১ জন বিদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৭০ জন নাইজেরিয়ার, ৪১১ জন বাংলাদেশের এবং ৭৮ জন উগান্ডার নাগরিক।
যখন কোনো ব্যক্তি বৈধ ভিসা বা প্রয়োজনীয় নথিপত্র ছাড়া দেশে প্রবেশ করে বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করেন, তখন তাঁকে বহিষ্কার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন, ভিসা, বিদেশি অনুদান এবং নাগরিকত্ব সম্পর্কিত বিষয় পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত। তবে, বিদেশিদের দেশে প্রবেশ, অবস্থান, অভ্যন্তরীণ চলাচল এবং প্রস্থান নিয়ন্ত্রণ করে ব্যুরো অব ইমিগ্রেশন (বিওআই) এবং রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্তৃপক্ষ।
ভারতে বিদেশি নাগরিকদের প্রবেশ, অবস্থান ও প্রস্থান নিয়ন্ত্রণ করে দেশটির ১৯৩৯ সালের ফরেনারস রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৯৪৬ সালের ফরেনারস অ্যাক্ট এবং ১৯২০ সালের পাসপোর্ট (এন্ট্রি ইনটু ইন্ডিয়া) অ্যাক্ট।
ভারতীয় মিশন ও দূতাবাসগুলো বিশ্বের বিভিন্ন দেশে শারীরিক বা স্টিকার আকারে ভারতীয় ভিসা দেয়। বর্তমানে বিওআই ১৬৭টি দেশের নাগরিকদের জন্য সাতটি ক্যাটাগরির ই-ভিসা দেয়।
ভারতের ছয়টি নির্দিষ্ট বিমানবন্দরে তিনটি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসার সুবিধা রয়েছে। দেশগুলো হলো জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
প্রতিবেদন অনুসারে, এপ্রিল ২০২৩ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত ভারতে মোট ৯৮ লাখ ৪০ হাজার ৩২১ জন বিদেশি ভ্রমণ করেছেন।
এই সময়কালে সর্বাধিক বিদেশি পর্যটক এসেছেন বাংলাদেশ থেকে—মোট ২১ লাখ। এরপর তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র (১৭ লাখ) ও যুক্তরাজ্য (৯ লাখ)। এ ছাড়া, অস্ট্রেলিয়া, কানাডা, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, জার্মানি, নেপাল ও সিঙ্গাপুর থেকে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক এসেছেন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই ১০টি দেশ থেকে আসা পর্যটকরা মোট বিদেশি আগমনের ৭০.২৭ শতাংশের প্রতিনিধিত্ব করে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১ এপ্রিল ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ১ হাজার ১১২টি দীর্ঘমেয়াদি ভিসা (এলটিভি) অনুমোদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে