বাজার থেকে ২০০০ রুপির নোট তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নোট বদলে নেওয়া অথবা জমা দেওয়ার সুযোগ থাকবে।
আরবিআই এক বিবৃতিতে বলেছে, ২৩ মে থেকে দেশের ১৯টি আঞ্চলিক কার্যালয় ও অন্যান্য ব্যাংক থেকে ২০০০ রুপির নোট বদলে বাজারে চলমান নিম্ন মূল্যের নোট সংগ্রহ করা যাবে। তবে এক ব্যক্তি একবারে সর্বোচ্চ ২০ হাজার রুপির সমপরিমাণ ২০০০ রুপির নোট বদলে নিতে পারবেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আরবিআই ইতিমধ্যে সব ব্যাংককে ২০০০ রুপির ‘ইস্যু’ বন্ধ করার নির্দেশ দিয়েছে। এর আগে ২০১৬ সালের নভেম্বরে ১০০০ ও ৫০০ রুপির নোট বাতিলের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরবিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওই সময়ে নোটের ঘাটতি পূরণ করতে বাজারে ২০০০ রুপির নোট ছাড়া হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলোর যথেষ্ট জোগান আছে। তাই ২০১৮-১৯ সালে ২০০০ রুপির নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়।
একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, নোট বদলে নেওয়ার সময়সীমা বাড়াতে পারে আরবিআই। ৩০ সেপ্টেম্বরের পরেও যদি কারও কাছে ২০০০ রুপির নোট থাকে, তবে সেই নোটের বৈধ টেন্ডার থাকবে।
২০০০ রুপির নোটগুলোর ৮৯ শতাংশই ২০১৭ সালের মার্চের আগে ইস্যু করা হয়েছিল বলে জানিয়েছে আরবিআই। বিবৃতিতে বলা হয়েছে, বাজারে ২০০০ রুপির নোটের লেনদেন দিনে দিনে কমছে। ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত ৬ দশমিক ৭৩ লাখ কোটি রুপির সমমূল্যের নোট ভারতের বাজারে ছিল। কিন্তু ২০২৩ সালের মার্চে তা কমে ৩ দশমিক ৬২ লাখ কোটি রুপিতে নেমে এসেছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে