ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত আট বছরে তিনি এমন কোনো কাজ করেননি যার কারণে দেশবাসীর কাছে লজ্জায় মাথা নিচু করতে হয়। বিগত ৮ বছরে তিনি দেশের সেবা করা যায় এমন কোনো চেষ্টাই বাদ রাখেননি। শনিবার গুজরাটে একটি হাসপাতালের উদ্বোধনকালে স্থানীয় জনসমাবেশে তিনি এসব কথা বলেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার তাঁর নিজ রাজ্য গুজরাটের রাজকোট জেলায় ২০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানের পর স্থানীয় এক জনসমাবেশে ভাষণ দেন।
ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ‘গত আট বছরে দেশের সেবা করার কোনো প্রচেষ্টাই আমি বাদ রাখিনি। এমন কোনো কাজই করিনি, যাতে আপনাদের এমনকি দেশের একটি মানুষকেও লজ্জায় মাথা নিচু করতে হয়।’
ভাষণে নরেন্দ্র মোদি আরও বলেন, ‘গত আট বছরে, আমরা সেই ভারত নির্মাণের সৎ প্রচেষ্টা করেছি, যা মহাত্মা গান্ধী এবং সর্দার প্যাটেলের স্বপ্ন ছিল। এই সময়ে আমাদের সরকার দরিদ্রদের অবস্থার উন্নয়নের চেষ্টা করেছি।’
মোদি আরও বলেন, ‘আমরা এই সময়ে দারিদ্র্য নিরসনে ইতিবাচক বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তাদের জীবনমান উন্নয়নের প্রচেষ্টা করেছি।’ এ সময় তিনি কোভিড-১৯ মহামারির সময় সরকার গৃহীত পদক্ষেপের উল্লেখ করে বলেন, এ সময়ে দেশের বিপুল মানুষকে টিকা দেওয়া হয়েছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে