ভারতের মুম্বাইয়ে অবস্থিত বিশ্বের অন্যতম ধনি মুকেশ আম্বানির পারিবারিক বাসভবন অ্যান্টিলিয়া। ২৭ তলাবিশিষ্ট ৪৮ হাজার ৭৮০ বর্গফুটের এই বাড়িটিকে ঘিরে মানুষের আগ্রহের কোনো শেষ নেই। কিন্তু জানেন কি—আয়তনের দিক থেকে আম্বানির বাড়ির চেয়ে অন্তত ৬০০ গুণ বড় একটি বাড়ি রয়েছে খোদ ভারতেই! বৈবাহিক সূত্রে এই বাড়ির বাসিন্দা এখন রাধিকারাজ গায়কোয়াড়।
এ বিষয়ে ভারতের ডিএনএ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাধিকারাজের বসবাস করা আলোচিত ওই বাড়িটির নাম ‘লক্ষ্মী বিলাস’। বলা হচ্ছে—এই বাড়িটি শুধু ভারত নয়, পুরো পৃথিবীর মধ্যেই সর্ববৃহৎ। গুজরাটের বরোদায় অবস্থিত এই বাড়িটি বিখ্যাত গায়কোয়াড় পরিবারের মালিকানাধীন।
আয়তন অনুযায়ী, লক্ষ্মী বিলাস প্রাসাদটি ব্রিটিশ রাজপরিবারের বাসস্থান বাকিংহাম প্যালেসের চেয়েও বহু গুণ বড়। হাউজিং ডটকম জানিয়েছে, লক্ষ্মী বিলাস প্রাসাদ ৩ কোটি ৪ লাখ ৯২ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। আর ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস বিস্তৃত ৮ লাখ ২৮ হাজার ৮২১ বর্গফুট এলাকাজুড়ে। অন্যদিকে, মুকেশ আম্বানির ১৫ হাজার কোটি রুপি মূল্যের বিলাসবহুল বাসভবন অ্যান্টিলিয়া শুধুমাত্র ৪৮ হাজার ৭৮০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। বর্তমান মূল্য অনুযায়ী, লক্ষ্মী প্রসাদের বাজার মূল্য প্রায় ২৫ হাজার কোটি রুপি।
ডিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, বরোদার গায়কোয়াড়রা একসময় বরোদা রাজ্য শাসন করত। সেখানকার স্থানীয়রা এখনো এই পরিবারকে উচ্চ মর্যাদায় রাখে। রাধিকারাজের স্বামী মহারাজ সমরজিৎ সিংহ গায়কোয়াড় বর্তমানে এই পরিবারের প্রধান।
১৭০ কক্ষবিশিষ্ট লক্ষ্মী বিলাস প্রাসাদটি ১৮৯০ সালে মহারাজা তৃতীয় সায়াজিরাও গায়কোয়াড় নির্মাণ করেছিলেন। প্রাসাদটিতে গল্ফ খেলার একটি মাঠও রয়েছে।
রাধিকারাজ গায়কোয়াড় সম্পর্কে জানা গেছে, তিনি ১৯৭৮ সালের ১৯ জুলাই গুজরাটের ওয়াঙ্কানের অঞ্চলে জন্মগ্রহণ করেছেন। তাঁর বাবা ডা. এম কে রঞ্জিত সিংহ ঝালা আইএএস অফিসার হওয়ার জন্য রাজকীয় উপাধি ত্যাগ করেছিলেন।
রাধিকারাজ দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত লেডি শ্রী রাম কলেজ থেকে ভারতীয় ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০০২ সালে মহারাজ সমরজিৎ সিং গায়কোয়াড়কে বিয়ে করার আগে তিনি একজন সাংবাদিক হিসাবে কাজ করতেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে