
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে আগামী ৯ জুন পর্যন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডির হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার জৈনকে দিল্লির একটি আদালতে হাজির করে ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অপরাধ তদন্তের ভারপ্রাপ্ত সংস্থা ইডি জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে আদালত এই নির্দেশ দেন।
দিল্লির রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেপ্তারের কড়া সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, সমস্ত নথিপত্র তিনি নিজে পরীক্ষা করে দেখেছেন, সত্যেন্দ্রর কোনো দোষ নেই।
তবে, দিল্লি ছাড়াও বিজেপিশাসিত নয় এমন রাজ্যগুলোতে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে একাধিক মন্ত্রী কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন। প্রতিবারই অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে এসব মন্ত্রীকে গ্রেপ্তার করেছে।
এদিকে, সম্প্রতি ভারতে বিরোধী দলের মন্ত্রীদের গ্রেপ্তারের ঘটনা বেশ বেড়ে গিয়েছে। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের পর এবার এই তালিকায় যুক্ত হলো দিল্লি। তবে কিছুদিন আগে নিজের দলের মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করে নজির সৃষ্টি করেছিল পাঞ্জাবের আম আদমি পার্টি। এবার সেই এএপিরই আরেক মন্ত্রীকে গ্রেপ্তার করল ইডি।
তবে বিজেপি সরকারের দাবি এই গ্রেপ্তারের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
ভারতে সরকার বিরোধী দলের মন্ত্রীদের জেলে নেওয়াকে অভ্যাসে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্যসভা সদস্য সুস্মিতা দেব।
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ‘কেন্দ্রীয় সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে মোদি সরকার। পাঞ্জাবে কংগ্রেস নেতা খুন হলে বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলে কেন্দ্রীয় সংস্থাগুলি নিষ্ক্রিয় থাকে।
এর আগে, গতকাল সোমবারই ২০১৫-১৬ অর্থবছরে কলকাতার একটি সংস্থার সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে গ্রেপ্তার হন সত্যেন্দ্র জৈন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৬ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে