ভারতের মহারাষ্ট্রে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ৯ শ্রমিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে নাগপুরের বাজারগাও গ্রামে ঘটা এই বিস্ফোরণের খবর বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা।
আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা সালভে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সকালে পুলিশের যে দলটি বিস্ফোরণস্থলে গিয়েছিল সেই দলের সদস্য ছিলেন সালভে।
সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া পরিচালিত একটি কারখানায় স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিস্ফোরণটি ঘটে বলে জানান তিনি। সোলার ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইট অনুসারে, কারখানাটিতে শিল্প ও সামরিক বিস্ফোরক তৈরি করা হয়। সে সঙ্গে, ভারতের প্রতিরক্ষা খাতের জন্য প্রোপেল্যান্ট এবং ক্ষেপণাস্ত্রও তৈরি হয় এই কারখানায়।
নাগপুর পুলিশ সুপার হর্ষ পোদ্দার ভারতের সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন যে, বিস্ফোরক কোম্পানিটিতে কাস্ট বুস্টার প্ল্যান্টে প্যাকিংয়ের সময় বিস্ফোরণটি ঘটেছিল।
পুলিশ এখনো বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। কারখানার যেখানে প্যাকিংয়ের কাজ করা হয় সেখানে বিস্ফোরণটি ঘটেছে।
সোলার ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইটে দেওয়া নম্বরে যোগাযোগের চেষ্টা করেও কোনো জবাব পায়নি বলে জানিয়েছে রয়টার্স। কোম্পানিতে পাঠানো ই-মেইলেরও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে সোলার ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সত্যনারায়ণ নুয়াল ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘আমি হতাহতের সঠিক সংখ্যা জানি না, তবে আমাকে জানানো হয়েছিল যে, বিস্ফোরণে পাঁচ থেকে ছয়জনের মৃত্যু হয়েছে।’

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৩৮ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে